, , ,

শিরোনাম
মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

প্রথমবারের মতো চীন-আইসল্যান্ডে সরাসরি ফ্লাইট চালু করছে এয়ার চায়না

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ | ৩:২০ এএম

প্রথমবারের মতো চীন-আইসল্যান্ডে সরাসরি ফ্লাইট চালু করছে এয়ার চায়না

চীন ও আইসল্যান্ডের মধ্যে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে এয়ার চায়না। আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই সেবার মাধ্যমে দুই দেশের মধ্যে প্রথমবারের মতো আকাশপথে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠিত হবে।

নতুন রুটটি বেইজিং-কোপেনহেগেন ফ্লাইটের সম্প্রসারণ হিসেবে পরিচালিত হবে। কোপেনহেগেন থেকে ফ্লাইটটি আইসল্যান্ডের কেফলাভিক বিমানবন্দরে যাবে। সপ্তাহে তিন দিন এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে এই ফ্লাইট পরিচালনা করা হবে।

চীনা দূতাবাস জানিয়েছে, নতুন এই রুট এশিয়া ও ইউরোপের মধ্যে বিমান যোগাযোগ আরও শক্তিশালী করবে। একই সঙ্গে আইসল্যান্ডের পর্যটন খাতে নতুন গতি আসবে এবং দুই দেশের বাণিজ্য ও ভ্রমণ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

এয়ার চায়নার ওয়েবসাইটে ইতোমধ্যে এই রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com