, , ,

শিরোনাম
ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি

২০২৭ সালের হজ ফ্লাইট পরিচালনায় আগ্রহ ইউএস-বাংলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ | ১:৪৫ পিএম

২০২৭ সালের হজ ফ্লাইট পরিচালনায় আগ্রহ ইউএস-বাংলার

২০২৭ সালের হজ মৌসুমে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রী পরিবহনে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের কাছে জনপ্রতি ৯৮ হাজার টাকা নেট ভাড়ার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি, যা গত মৌসুমের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে ইউএস-বাংলা তাদের আগ্রহের কথা জানায়। চিঠিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

চিঠিতে বলা হয়েছে, সরকার নির্ধারিত সব শর্ত ও বিধি-বিধান মেনে ২০২৭ সালের হজ ফ্লাইট পরিচালনায় প্রস্তুত রয়েছে ইউএস-বাংলা। প্রস্তাবিত ৯৮ হাজার টাকা কেবল নেট ভাড়া; এর সঙ্গে ট্যাক্স, বিভিন্ন চার্জ এবং ট্রাভেল এজেন্সির কমিশন অন্তর্ভুক্ত নয়। ফলে এসব ব্যয় যুক্ত হলে চূড়ান্ত ভাড়া কিছুটা বৃদ্ধি পেতে পারে।

ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, ইউএস-বাংলার এই প্রস্তাব বাস্তবায়িত হলে হজযাত্রীদের বিমান ভাড়া উল্লেখযোগ্যভাবে কমতে পারে। এতে অনেক ধর্মপ্রাণ মুসল্লি তুলনামূলক কম খরচে পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।

গত ২০২৬ সালের হজ মৌসুমে জনপ্রতি বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। সেই হিসাবে ইউএস-বাংলার প্রস্তাবিত নেট ভাড়া প্রায় ৫৭ হাজার টাকা কম, যা হজযাত্রীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনে অংশ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সাউদিয়া এবং বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস। ইউএস-বাংলা এই তালিকায় যুক্ত হলে প্রতিযোগিতা বাড়বে, যা ভবিষ্যতে ভাড়া কমানো এবং সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২০২৭ সালের হজ মৌসুমের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জনপ্রতি ১ লাখ ৪২ হাজার ৩০৬ টাকা ভাড়ার প্রস্তাব দিয়েছে। তবে এখনো কোনো এয়ারলাইন্সের ভাড়াই চূড়ান্ত হয়নি। সরকার, সংশ্লিষ্ট সংস্থা এবং সৌদি আরবের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর হজযাত্রীদের জন্য চূড়ান্ত বিমান ভাড়া নির্ধারণ করা হবে।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, একাধিক এয়ারলাইন্সের অংশগ্রহণ নিশ্চিত হলে হজযাত্রীদের জন্য আরও প্রতিযোগিতামূলক, সাশ্রয়ী ও উন্নতমানের সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com