, , ,

শিরোনাম
হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী

জাতীয় দিবসে ভিয়েতনামে বাড়তি ফ্লাইট, ১০ লাখ আসন প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ অগাস্ট ২০২৬ | ৫:৫৫ এএম

জাতীয় দিবসে ভিয়েতনামে বাড়তি ফ্লাইট, ১০ লাখ আসন প্রস্তুত

ভিয়েতনামে ২ সেপ্টেম্বর জাতীয় দিবসের ছুটিকে কেন্দ্র করে আকাশপথে ভ্রমণের চাহিদা বেড়েছে। যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে দেশটির এয়ারলাইনগুলো অভ্যন্তরীণ রুটে প্রায় ১০ লাখ আসন প্রস্তুত রেখেছে, যা গত বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।

ভিয়েতনাম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, জনপ্রিয় কয়েকটি রুটে ইতোমধ্যে বুকিং ৯৮ থেকে ১০০ শতাংশে পৌঁছেছে। এর মধ্যে হো চি মিন সিটি–তুয় হোয়া, হো চি মিন সিটি–কন দাও এবং হ্যানয়–চু লাই রুট রয়েছে। ব্যস্ততম দিনগুলোতে গড় বুকিং ৫৫ শতাংশ ছাড়িয়েছে।

বাড়তি চাপ মোকাবিলায় বিমান সংস্থাগুলোকে প্রয়োজন অনুযায়ী ফ্লাইট বাড়ানো, টিকিটের মূল্য নিয়ন্ত্রণ এবং বিলম্ব ও বাতিল কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত চাহিদা দেখা দিলে বিমানবন্দর কর্তৃপক্ষকে আগাম জানিয়ে প্রয়োজনীয় জনবল ও যানবাহনের ব্যবস্থা করতেও বলা হয়েছে।

জাতীয় দিবসের ছুটিতে নোই বাই, দা নাং ও তান সন নাত বিমানবন্দরে অতিরিক্ত ভিড়ের আশঙ্কা রয়েছে। এসব বিমানবন্দরে দ্রুত চেক-ইন ও যাত্রীসেবা নিশ্চিত করতে অতিরিক্ত জনবল ও সরঞ্জাম মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ ছাড়া বিমানবন্দরকেন্দ্রিক যানজট, অবৈধ ট্যাক্সি ও অনুমোদনহীন যাত্রী পরিবহন ঠেকাতেও বাড়তি নজরদারি থাকবে। ফ্লাইট বিলম্ব বা বাতিল হলে যাত্রীদের প্রতি আইন অনুযায়ী দায়িত্ব পালন এবং প্রযোজ্য ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com