নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ অগাস্ট ২০২৬ | ৩:৫২ পিএম
আন্তর্জাতিক গন্তব্যে যাতায়াতকারী বাংলাদেশি এমিরেটস যাত্রীরা নির্দিষ্ট ‘এমিরেটস হলিডেজ’ প্যাকেজের আওতায় ৯৬ ঘণ্টার দুবাই ট্রানজিট ভিসা পেতে পারেন। এতে তারা সংযুক্ত আরব আমিরাতে সর্বোচ্চ চার দিন অবস্থান করতে পারবেন।
এ সুবিধা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মরিশাস, জর্ডান, মিসর ও তুরস্কসহ বিভিন্ন গন্তব্যের যাত্রী এবং ওমরাহ পালনকারীদের জন্য প্রযোজ্য।
যোগ্য যাত্রীরা নির্ধারিত ‘এমিরেটস হলিডেজ’ প্যাকেজ কিনে ৯৬ ঘণ্টার ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। এর ফলে আন্তর্জাতিক ভ্রমণের পথে দুবাইয়ে স্বল্প সময় অবস্থান ও ভ্রমণের সুযোগ পাবেন বাংলাদেশি যাত্রীরা।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত