, , ,

শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ইরান যুদ্ধের প্রভাবে টিইউআইয়ের মুনাফা কমেছে ২৭ শতাংশ

প্রকাশ : ১৩ অগাস্ট ২০২৬ | ১:৫৫ এএম

ইরান যুদ্ধের প্রভাবে টিইউআইয়ের মুনাফা কমেছে ২৭ শতাংশ

ইরান যুদ্ধের প্রভাব, ভ্রমণ চাহিদায় অনিশ্চয়তা ও উচ্চ জ্বালানি ব্যয়ের কারণে ইউরোপের বৃহত্তম ভ্রমণ প্রতিষ্ঠান টিইউআইয়ের তৃতীয় প্রান্তিকের মুনাফা প্রত্যাশার চেয়ে কমেছে।

জার্মানভিত্তিক প্রতিষ্ঠানটির তৃতীয় প্রান্তিকে পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ২৩৪ দশমিক ৬ মিলিয়ন ইউরো, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৭ শতাংশ কম। বাজার বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ২৭৪ মিলিয়ন ইউরো।

টিইউআই জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে পর্যটকদের ভ্রমণ সিদ্ধান্তে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে বিভিন্ন গন্তব্যে বুকিং কমেছে। পাশাপাশি জেট জ্বালানির উচ্চমূল্যও প্রতিষ্ঠানের ব্যয় বাড়িয়েছে।

তবে দুর্বল ফলাফলের পরও ২০২৬ অর্থবছরের সমন্বিত পরিচালন মুনাফার পূর্বাভাস ১ দশমিক ১ থেকে ১ দশমিক ৪ বিলিয়ন ইউরো অপরিবর্তিত রেখেছে প্রতিষ্ঠানটি।

টিইউআইয়ের প্রধান নির্বাহী সেবাস্টিয়ান এবেল বলেন, বৈশ্বিক পরিস্থিতি কঠিন হলেও ভ্রমণের প্রতি মানুষের আগ্রহ রয়েছে। তবে পর্যটকরা কখন ও কোথায় ভ্রমণ করবেন, সেই সিদ্ধান্তের ধরন বদলে গেছে।

ইরান যুদ্ধ শুরুর পর ২৮ ফেব্রুয়ারি থেকে টিইউআইয়ের শেয়ারের দাম ১২ শতাংশের বেশি কমেছে। পূর্ব ভূমধ্যসাগরীয় গন্তব্যগুলোতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। মধ্য ইউরোপের পর্যটকদের মধ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণের বুকিংও কমেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com