, , ,

শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ফ্লাইটের সময়ানুবর্তিতায় টানা তৃতীয়বার শীর্ষে সৌদিয়া

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১১ অগাস্ট ২০২৬ | ২:২০ পিএম

ফ্লাইটের সময়ানুবর্তিতায় টানা তৃতীয়বার শীর্ষে সৌদিয়া

ফ্লাইটের সময়সূচি ঠিক রাখার ক্ষেত্রে টানা তৃতীয়বারের মতো বিশ্বের শীর্ষ এয়ারলাইনসের তালিকায় স্থান পেয়েছে সৌদি আরবের উড়োজাহাজ সংস্থা সৌদিয়া।

আন্তর্জাতিক এভিয়েশন অ্যানালিটিকস প্ল্যাটফর্ম সিরিয়ামের জুলাইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, জুলাইয়ে সৌদিয়া ১৬ হাজার ৪০৬টি ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে ৮৭ দশমিক ২৪ শতাংশ ফ্লাইট নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছেছে।

গ্রীষ্মকালীন ব্যস্ত মৌসুমে বিশ্বজুড়ে ফ্লাইটের চাপ বাড়লেও সময়ানুবর্তিতা ধরে রাখতে সক্ষম হয়েছে সৌদিয়া। সংস্থাটির কর্মকর্তারা এর পেছনে দক্ষ কর্মী, কার্যকর পরিকল্পনা এবং সংশ্লিষ্ট বিমানবন্দর ও সরকারি সংস্থাগুলোর সমন্বিত সহযোগিতাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেছেন।

ফ্লাইট পরিচালনায় জটিলতা কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহারও বাড়িয়েছে সৌদিয়া। এসব প্রযুক্তির মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং পরিচালন কার্যক্রম আরও দক্ষ করার চেষ্টা করছে সংস্থাটি।

সৌদিয়া গ্রুপের ডিরেক্টর জেনারেল ইব্রাহিম আল-ওমর বলেন, বিশ্বসেরা অবস্থান ধরে রাখতে নিয়মিত প্রযুক্তি ও দক্ষ জনবলে বিনিয়োগ প্রয়োজন। সময়ানুবর্তিতাকে সাময়িক অর্জন নয়, বরং যাত্রীসেবার স্থায়ী মানে পরিণত করাই তাদের লক্ষ্য।

এদিকে যাত্রীদের অভিযোগ নিষ্পত্তিতেও ভালো অবস্থানে রয়েছে সৌদিয়া। সৌদি আরবের সাধারণ বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের (গাকা) জুনের অভিযোগ সূচক অনুযায়ী, প্রতি ১ লাখ যাত্রীর বিপরীতে সৌদিয়ার বিরুদ্ধে অভিযোগ এসেছে মাত্র ৩৯টি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com