, , ,

শিরোনাম
বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৬ অগাস্ট ২০২৬ | ৮:০০ পিএম

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশি

বিমানবন্দরে ভিআইপি, সিআইপিসহ সব যাত্রীর জন্য একই নিরাপত্তা তল্লাশি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, বিমান চলাচল নিরাপত্তা বিধির ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া যাবে না।

বৃহস্পতিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (ক্যাব) সদর দপ্তরে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনসিএসসি) প্রথম সভায় তিনি সংশ্লিষ্টদের দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, আসন্ন আইসিএও নিরাপত্তা নিরীক্ষা বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তির সঙ্গে জড়িত। তাই সংস্থাটির সব নিরাপত্তা মানদণ্ড শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিসহ সব যাত্রীর জন্য মানসম্মত সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বিমানবন্দর এলাকায় অননুমোদিত ড্রোন ঠেকাতে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপন করা হবে। এছাড়া পর্যাপ্ত স্ক্যানার ও নিরাপত্তা সরঞ্জাম সংরক্ষণ এবং নিরাপত্তা আইন লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এনসিএসসি সভায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার, প্রবেশপথে নজরদারি বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং ল্যান্ডসাইড এলাকায় যানজট, অবৈধ কার্যক্রম ও অননুমোদিত জনসমাগম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সুপারিশ করা হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com