, , ,

শিরোনাম
বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা

আগস্টের শেষ সপ্তাহে খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার, বাদ পড়বে সিন্ডিকেটভুক্ত এজেন্সি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ | ২:০১ পিএম

আগস্টের শেষ সপ্তাহে খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার, বাদ পড়বে সিন্ডিকেটভুক্ত এজেন্সি

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকেই প্রথম ব্যাচের বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারবেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে মাহদী আমিন বলেন, নতুন প্রক্রিয়ায় সিন্ডিকেট, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কোনো রিক্রুটিং এজেন্সিকে অন্তর্ভুক্ত করা হবে না। যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হয়েছে বা অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে, তারা নতুন তালিকায় স্থান পাবে না।

তিনি বলেন, দুই দেশই দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় শ্রমবাজার চালুর বিষয়ে একমত হয়েছে। সব সেক্টর ও সাব-সেক্টরে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে অভিবাসন ব্যয় কমানো, দক্ষ কর্মী নির্বাচন এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলে সরকারের আশা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের সময় মালয়েশিয়ার কাছে ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠানো হয়েছিল। বর্তমানে দুই দেশের মধ্যে কার্যকর সমঝোতা স্মারক (এমওইউ) চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বহাল রয়েছে। ওই এমওইউ অনুযায়ী মালয়েশিয়া সরকার যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সংখ্যক রিক্রুটিং এজেন্সি নির্ধারণ করবে।

মাহদী আমিন বলেন, বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক কর্মী মালয়েশিয়ায় কাজ করেন। তাই যত বেশি যোগ্য রিক্রুটিং এজেন্সিকে অন্তর্ভুক্ত করা সম্ভব, সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। তবে অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটে জড়িত কোনো প্রতিষ্ঠান নতুন তালিকায় থাকবে না।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কম খরচে অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করা। একই সঙ্গে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

শ্রমবাজার চালুর সুযোগে দালালচক্র সক্রিয় হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে মাহদী আমিন সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশে ফিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে, যাতে কেউ প্রতারণার শিকার না হন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত কয়েক মাস ধরে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের ধারাবাহিক আলোচনার ফলেই মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com