, , ,

শিরোনাম
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

৭ আগস্ট থেকে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট, টিকিট বিক্রি শুরু করেছে রিয়াদ এয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬ | ১:০০ পিএম

৭ আগস্ট থেকে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট, টিকিট বিক্রি শুরু করেছে রিয়াদ এয়ার

সৌদি আরবের নতুন জাতীয় এয়ারলাইন রিয়াদ এয়ার আগামী ৭ আগস্ট থেকে ঢাকা–রিয়াদ রুটে দৈনিক সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে টিকিট বিক্রি শুরু করেছে বিমান সংস্থাটি।

রিয়াদ এয়ার জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। এ রুটে আধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহার করবে এয়ারলাইনটি।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আরএক্স ০৭৬৩ ফ্লাইটটি রিয়াদ থেকে রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ফেরার পথে আরএক্স ০৭৬৪ ফ্লাইটটি ঢাকা থেকে সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে রিয়াদে অবতরণ করবে।

রিয়াদ এয়ার জানিয়েছে, এই নতুন রুটের মাধ্যমে বাংলাদেশি যাত্রীরা শুধু রিয়াদেই নয়, তাদের সম্প্রসারিত নেটওয়ার্ক ও কোডশেয়ার অংশীদারদের মাধ্যমে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গন্তব্যেও সহজ সংযোগ সুবিধা পাবেন।

এয়ারলাইনটির মতে, নতুন এই ফ্লাইট বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ব্যবসা, পর্যটন এবং শিক্ষা খাতে যোগাযোগ আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যাত্রীরা রিয়াদ এয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট বুকিং করতে পারবেন।

এ ছাড়া যাত্রীদের ‘স্ফিয়ার’ (Sfeer) লয়্যালটি প্রোগ্রামে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে এয়ারলাইনটি। এ কর্মসূচির আওতায় ‘সেরা অফারের নিশ্চয়তা’, বিনামূল্যে উড়োজাহাজে ওয়াই-ফাই সুবিধা এবং প্রথম ভ্রমণ থেকেই রিওয়ার্ড পয়েন্টসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com