, , ,

শিরোনাম
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

দেশীয় সব রুটে ১৫% ভাড়া ছাড় ঘোষণা ইউএস-বাংলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৬ | ৮:৪১ এএম

দেশীয় সব রুটে ১৫% ভাড়া ছাড় ঘোষণা ইউএস-বাংলার

দেশের অভ্যন্তরীণ সব রুটে যাত্রীদের জন্য ১৫ শতাংশ ভাড়া ছাড়ের বিশেষ অফার ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। নির্ধারিত শর্তে টিকিট বুকিং করলে যাত্রীরা এই ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।

এয়ারলাইন্সটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইউএস-বাংলার মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিংয়ের সময় ‘USBA15’ প্রোমো কোড ব্যবহার করলে মূল ভাড়ার ওপর ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।

আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এই অফার কার্যকর থাকবে। ফলে এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করতে আগ্রহী যাত্রীরা তুলনামূলক কম খরচে বিমান টিকিট কেনার সুযোগ পাবেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের জন্য সাশ্রয়ী ভাড়া নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ, আরামদায়ক এবং ঝামেলামুক্ত ভ্রমণসেবা দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

ছাড়সংক্রান্ত যেকোনো তথ্য জানতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের হটলাইন ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com