, , ,

শিরোনাম
মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

রিয়াদ-মেলবোর্নে সরাসরি কার্গো ফ্লাইট চালু করলো সৌদিয়া কার্গো

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ | ১:১৯ পিএম

রিয়াদ-মেলবোর্নে সরাসরি কার্গো ফ্লাইট চালু করলো সৌদিয়া কার্গো

সৌদি আরব ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সংযোগ জোরদার করতে রিয়াদ-মেলবোর্ন রুটে সরাসরি কার্গো ফ্লাইট চালু করেছে সৌদিয়া কার্গো। ২৫ জুলাই থেকে শুরু হওয়া এই নতুন রুটে ১০০ টনের বেশি পণ্য বহনে সক্ষম বোয়িং ৭৪৭-৪০০ ফ্রেইটার ব্যবহার করা হচ্ছে।

সৌদিয়া কার্গো জানিয়েছে, নতুন এই রুটের মাধ্যমে মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং সৌদি রপ্তানিকারকদের জন্য নতুন বাজারে প্রবেশ সহজ হবে।

এই রুটে দ্রুত নষ্ট হওয়া খাদ্যপণ্য, ওষুধ, শিল্প যন্ত্রপাতি এবং ই-কমার্স পণ্য পরিবহন করা হবে। একই সঙ্গে স্থানীয় লজিস্টিকস অংশীদারদের সঙ্গে কাজ করে পরিবহন সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, গত বছর তাদের বৈশ্বিক নেটওয়ার্কে ৫ লাখ ৭০ হাজার টনের বেশি পণ্য পরিবহন করা হয়েছে। বহর সম্প্রসারণের অংশ হিসেবে সম্প্রতি চারটি নতুন বোয়িং ৭৭৭-২০০ ফ্রেইটার কেনার চুক্তিও করেছে সৌদিয়া কার্গো।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com