, , ,

শিরোনাম
আমিরাতে বাংলাদেশিদের ভিসা জটিলতা, সমাধানে কাজ করছে সরকার ইন্ডিগোর ফ্লাইটে ধোঁয়া, জরুরি অবতরণে রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু করলো আকিজ এভিয়েশন, থাকছে এয়ার অ্যাম্বুলেন্সও বেসরকারি বিনিয়োগে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জোর দিচ্ছে সরকার শাহজালালে হারিয়ে যাওয়া ইতালি প্রবাসীর শিশুপুত্রকে উদ্ধার করলেন আনসার সদস্যরা ৩ বছরের জন্য এইচ-১বি ভিসা স্থগিতের বিল মার্কিন সিনেটে জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু : পর্যটনমন্ত্রী এক বছর পর আবার চালু হলো বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট তৃতীয় টার্মিনাল : ২১ হাজার কোটির প্রকল্পে সাড়ে ৪ হাজার কোটি টাকার অনিয়ম! বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি নাসের রহমান, সহ-সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ

বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু করলো আকিজ এভিয়েশন, থাকছে এয়ার অ্যাম্বুলেন্সও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | ৫:০০ এএম

বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু করলো আকিজ এভিয়েশন, থাকছে এয়ার অ্যাম্বুলেন্সও

দেশে বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ এভিয়েশন লিমিটেড। কর্পোরেট ও ব্যবসায়িক ভ্রমণ, পর্যটন, শিল্প খাতের যাতায়াত, ব্যক্তিগত সফর এবং জরুরি চিকিৎসা সেবার জন্য এই পরিষেবা চালু করা হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, আধুনিক হেলিকপ্টার, অভিজ্ঞ পাইলট এবং দক্ষ এভিয়েশন টিমের মাধ্যমে যাত্রীদের দ্রুত, নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করা হবে। দেশের বিভিন্ন প্রান্তে সময় সাশ্রয়ী যাতায়াতের পাশাপাশি জরুরি পরিস্থিতিতেও এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সেবার একটি উল্লেখযোগ্য দিক হলো, খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স সুবিধা। আদ-দ্বীন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত এই সেবায় জরুরি রোগী পরিবহনে ব্যবহৃত হবে বিশেষায়িত হেলিকপ্টার।

প্রাথমিক পর্যায়ে তিনটি হেলিকপ্টার নিয়ে কার্যক্রম শুরু করেছে আকিজ এভিয়েশন। এর মধ্যে রোগী পরিবহনের জন্য একটি বেল-৫০৫ এবং যাত্রী পরিবহনের জন্য দুটি রবিনসন-৬৬ মডেলের হেলিকপ্টার যুক্ত করা হয়েছে।

আকিজ এভিয়েশন জানায়, ব্যবসায়িক সফর, জরুরি উদ্ধার অভিযান, মুমূর্ষু রোগী পরিবহন, রাজনৈতিক নেতাদের সফর, নাটক-সিনেমার শুটিং, বিয়ের বরযাত্রী পরিবহন এবং ব্যক্তিগত ভ্রমণ—সব ক্ষেত্রেই দেশে হেলিকপ্টারের চাহিদা বাড়ছে। সেই চাহিদা পূরণে নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

হেলিকপ্টার ভাড়া বা জরুরি রোগী পরিবহন সেবা সম্পর্কে জানতে যোগাযোগ করা যাবে ০১৭১৩-৪৮৮৪০৪, ০১৭১৩-৪৮৮৪০৫ ও ০১৭১৩-৪৮৮৪০৬ নম্বরে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com