, , ,

শিরোনাম
তৃতীয় টার্মিনাল : ২১ হাজার কোটির প্রকল্পে সাড়ে ৪ হাজার কোটি টাকার অনিয়ম! বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি নাসের রহমান, সহ-সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ তৃতীয় টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ অস্বীকার সিএএবির, তদন্তের ঘোষণা সরকারের খানজাহান আলী বিমানবন্দরে চীনা বিনিয়োগের সম্ভাবনা থার্ড টার্মিনাল প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে, কাউকে ছাড় নয় : প্রতিমন্ত্রী শাহজালালের তৃতীয় টার্মিনালে বসছে অত্যাধুনিক ৪জি-৫জি ইনডোর টেলিকম নেটওয়ার্ক একটি দেশের চেয়েও বড় বিশ্বের বৃহত্তম বিমানবন্দর আইএটিএর প্রথম নারী মহাপরিচালক হলেন সাদিয়া জাহিদি ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল চার দেশ শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

বিমানের বহরে আসছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ | ৩:২৩ এএম

বিমানের বহরে আসছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের ১০টি নতুন উড়োজাহাজ। আগামী ৩১ আগস্টের মধ্যে এয়ারবাসের সঙ্গে চূড়ান্ত ক্রয়চুক্তি সই করার পরিকল্পনা রয়েছে সরকারের। চুক্তি অনুযায়ী ২০৩১ সাল থেকে ধাপে ধাপে এসব উড়োজাহাজ সরবরাহ শুরু হবে।

এই উদ্যোগের মাধ্যমে প্রথমবারের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং ও এয়ারবাস—দুই নির্মাতার উড়োজাহাজ নিয়ে মিশ্র বহর পরিচালনা করবে। বর্তমানে বিমানের বহরে থাকা উড়োজাহাজগুলো মূলত বোয়িং নির্মিত।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় স্বার্থ, বাণিজ্যিক প্রয়োজন এবং দীর্ঘমেয়াদি পরিচালন সক্ষমতা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো বিমানের বহর আধুনিক করা এবং উড়োজাহাজ সংগ্রহে একটি নির্দিষ্ট নির্মাতার ওপর নির্ভরতা কমানো।

তবে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, মিশ্র বহর পরিচালনায় যেমন সুবিধা রয়েছে, তেমনি কিছু চ্যালেঞ্জও আছে। ভিন্ন নির্মাতার উড়োজাহাজ ব্যবহারের জন্য আলাদা পাইলট প্রশিক্ষণ, প্রকৌশলী প্রস্তুতি, যন্ত্রাংশ সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনায় অতিরিক্ত বিনিয়োগ প্রয়োজন হতে পারে।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে রয়েছে ১৯টি উড়োজাহাজ। নতুন ১০টি যুক্ত হলে বহরের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৯টিতে, অর্থাৎ বর্তমানের তুলনায় প্রায় ৫৩ শতাংশ বৃদ্ধি পাবে।

বাংলাদেশের উড়োজাহাজ বাজারে বোয়িং ও এয়ারবাসের মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিযোগিতা রয়েছে। এরই ধারাবাহিকতায় এয়ারবাসের সঙ্গে কয়েক দফা আলোচনা শেষে ১০টি উড়োজাহাজ কেনার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার প্রস্তাব নিয়েও আলোচনা চলছে। ওই উড়োজাহাজগুলো ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে সরবরাহের পরিকল্পনা রয়েছে। তবে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্তটি পৃথক বহর সম্প্রসারণ পরিকল্পনার অংশ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com