, , ,

শিরোনাম
মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

প্রথমবার আন্তর্জাতিক রুটে উড়বে চীনের তৈরি সি-৯১৯

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ | ৪:৪০ এএম

প্রথমবার আন্তর্জাতিক রুটে উড়বে চীনের তৈরি সি-৯১৯

চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৃহৎ যাত্রীবাহী উড়োজাহাজ সি-৯১৯ প্রথমবারের মতো আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। আগামী ১২ আগস্ট থেকে উড়োজাহাজটি চীনের রাজধানী বেইজিং ও মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরের মধ্যে নিয়মিত ফ্লাইট চালাবে।

এয়ার চায়না জানিয়েছে, এই রুটে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালিত হবে। বেইজিং থেকে স্থানীয় সময় বিকেল ৩টায় উড্ডয়ন করে উড়োজাহাজটি বিকেল ৫টা ১৫ মিনিটে উলানবাটোরে পৌঁছাবে। ফিরতি ফ্লাইট সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উলানবাটোর থেকে ছেড়ে রাত ৮টা ৩৫ মিনিটে বেইজিংয়ে অবতরণ করবে।

আন্তর্জাতিক রুটে সি-৯১৯-এর যাত্রাকে চীনের বাণিজ্যিক বিমান নির্মাণ শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এটি দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি যাত্রীবাহী উড়োজাহাজের সক্ষমতা এবং বৈশ্বিক বাণিজ্যিক বিমান চলাচলে চীনের অবস্থান আরও শক্তিশালী করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com