, , ,

শিরোনাম
মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

মাদ্রিদে রিয়াদ এয়ারের প্রথম ফ্লাইট, এয়ার ইউরোপার সঙ্গে সমঝোতা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | ১:০২ পিএম

মাদ্রিদে রিয়াদ এয়ারের প্রথম ফ্লাইট, এয়ার ইউরোপার সঙ্গে সমঝোতা

সৌদি আরবের নতুন জাতীয় উড়োজাহাজ সংস্থা রিয়াদ এয়ার প্রথমবারের মতো মাদ্রিদে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে। গত ১৭ জুলাই স্পেনের রাজধানী মাদ্রিদে এয়ারলাইনটির উদ্বোধনী ফ্লাইট অবতরণের মাধ্যমে রিয়াদ ও মাদ্রিদের মধ্যে প্রথমবারের মতো সরাসরি নিয়মিত বিমান যোগাযোগ চালু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে পরিচালিত উদ্বোধনী ফ্লাইটটি মাদ্রিদের আদোলফো সুয়ারেজ বারাখাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ১৪ জুলাই রিয়াদ এয়ার স্পেনের মালাগা রুটে মৌসুমি ফ্লাইট চালু করে, যা আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত হবে।

মাদ্রিদে প্রথম ফ্লাইটের দিনই স্পেনের উড়োজাহাজ সংস্থা এয়ার ইউরোপার সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছে রিয়াদ এয়ার। প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে, এই অংশীদারত্বের মাধ্যমে দক্ষিণ ইউরোপ ও লাতিন আমেরিকাজুড়ে দুই সংস্থার রুট নেটওয়ার্ক সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সমঝোতার আওতায় আন্তঃসংযোগ সেবা, সম্ভাব্য যৌথ ফ্লাইট পরিচালনা, যাত্রী পুরস্কার কর্মসূচিতে পারস্পরিক সুবিধা, পণ্য পরিবহনে সহযোগিতা এবং ডিজিটাল সেবায় যৌথ উদ্যোগ নেওয়া হবে। এ সহযোগিতার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে মাদ্রিদের বারাখাস আন্তর্জাতিক বিমানবন্দর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াদ এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা টনি ডগলাস এবং স্পেনের জনপ্রিয় ফুটবল ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিগেল অ্যাঞ্জেল গিল মারিন।

টনি ডগলাস বলেন, মাদ্রিদ রুট চালু, মালাগা ফ্লাইটের উদ্বোধন এবং এয়ার ইউরোপার সঙ্গে নতুন অংশীদারত্ব—সব মিলিয়ে বিশ্বের সঙ্গে রিয়াদের বিমান যোগাযোগ আরও সম্প্রসারণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

রিয়াদ এয়ার জানিয়েছে, বর্তমানে প্রায় ২৫০টি স্প্যানিশ প্রতিষ্ঠান সৌদি আরবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। সৌদি আরবের জাতীয় পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন কৌশলের অংশ হিসেবে দেশটির বিমান যোগাযোগ কর্মসূচির সহায়তায় নতুন এই রুট চালু করা হয়েছে।

রিয়াদ এয়ার বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদের পুরুষ ও নারী ফুটবল দলের প্রধান পৃষ্ঠপোষক। ক্লাবটির স্টেডিয়ামের নামকরণের স্বত্বও এয়ারলাইনটির হাতে রয়েছে। বর্তমানে স্টেডিয়ামটি রিয়াদ এয়ার মেট্রোপলিতানো নামে পরিচিত।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com