, , ,

শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

তিন ড্রিমলাইনার লিজ নেবে বিমান বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | ১২:১৬ পিএম

তিন ড্রিমলাইনার লিজ নেবে বিমান বাংলাদেশ

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের অংশ হিসেবে তিনটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ ড্রাই লিজে নেওয়ার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তাব আহ্বান করেছে সংস্থাটি। ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে উড়োজাহাজগুলো বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

১৫ জুলাই প্রকাশিত প্রস্তাব আহ্বানপত্র অনুযায়ী, বিশ্বের বিভিন্ন এয়ারলাইন, উড়োজাহাজ মালিক, অপারেটর, নির্মাতা প্রতিষ্ঠান ও লিজিং কোম্পানির কাছ থেকে ছয় বছরের জন্য ড্রাই লিজের প্রস্তাব চাওয়া হয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৯ আগস্ট বাংলাদেশ সময় সকাল ১০টার মধ্যে প্রস্তাব জমা দিতে হবে।

ড্রাই লিজ ব্যবস্থায় লিজদাতা কেবল উড়োজাহাজ সরবরাহ করবে। পাইলট, কেবিন ক্রু, রক্ষণাবেক্ষণ, বিমা এবং পরিচালনার পুরো দায়িত্ব থাকবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওপর।

বিমানের শর্ত অনুযায়ী, উড়োজাহাজগুলোর বয়স ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সর্বোচ্চ ১৫ বছর হতে পারবে। প্রতিটি উড়োজাহাজে জিইএনএক্স-১বি৭৪/৭৫ ইঞ্জিন এবং সর্বোচ্চ ২৫৪ টন টেক-অফ ওজন বহনের সক্ষমতা থাকতে হবে। একই লিজদাতার কাছ থেকে একই ধরনের উড়োজাহাজ পাওয়া গেলে তা অগ্রাধিকার দেওয়া হবে।

প্রতিটি ড্রিমলাইনারে বিজনেস ও ইকোনমি শ্রেণি মিলিয়ে ৩০০টির বেশি আসন থাকতে হবে। সব আসন নতুন হতে হবে এবং বৈধ এয়ারওয়ার্দিনেস ও নিবন্ধন সনদসহ সম্পূর্ণ সচল অবস্থায় উড়োজাহাজ হস্তান্তর করতে হবে। লিজ শুরুর আগে প্রতিটি উড়োজাহাজে সি-চেক সম্পন্ন থাকতে হবে এবং প্রথম ২৪ মাসে বড় ধরনের নির্ধারিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন না হওয়ার শর্তও রাখা হয়েছে।

আরএফপিতে আধুনিক অ্যাভিওনিক্স, ইঞ্জিন ও উড়োজাহাজ স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা, ফ্লাইট ডাটা মনিটরিং, সংঘর্ষ সতর্কীকরণ ব্যবস্থা, এসিএআরএস, ভূখণ্ড সতর্কীকরণ ব্যবস্থা, স্যাটেলাইট যোগাযোগ এবং সর্বশেষ জিপিএসভিত্তিক নেভিগেশন প্রযুক্তি সংযোজনের শর্ত দেওয়া হয়েছে। পাশাপাশি উড়োজাহাজগুলোকে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সব নিরাপত্তা ও পরিচালন মানদণ্ড পূরণ করতে হবে।

ডেলিভারির আগে লিজদাতার খরচে উড়োজাহাজগুলোকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব লিভারিতে রঙ করা হবে। এছাড়া যাত্রী ও কেবিন ক্রুদের জন্য পূর্ণাঙ্গ খাবার পরিবেশনের উপযোগী গ্যালি সুবিধাও থাকতে হবে।

আর্থিক প্রস্তাবে মাসিক লিজ ভাড়া, রক্ষণাবেক্ষণ সংরক্ষণ তহবিল এবং নিরাপত্তা জামানতের তথ্য আলাদাভাবে উল্লেখ করতে হবে। বিমান আশা করছে, প্রতিটি উড়োজাহাজ বছরে প্রায় চার হাজার ঘণ্টা উড্ডয়ন করবে।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে রয়েছে ১৯টি উড়োজাহাজ। এর মধ্যে রয়েছে চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর, ছয়টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, চারটি বোয়িং ৭৩৭ এবং পাঁচটি ড্যাশ-৮-৪০০। নতুন তিনটি ড্রিমলাইনার যুক্ত হলে দীর্ঘপাল্লার রুটে পরিচালন সক্ষমতা আরও বাড়বে এবং বহর আধুনিকায়নের পরিকল্পনায় নতুন গতি আসবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com