, , ,

শিরোনাম
১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপান সফরে বিমানমন্ত্রী ২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে পর্যটন মেলা লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি, ৪১ জন অসুস্থ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা রূপপুরের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রুশ কার্গো বিমান সিডনিতে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট ঢাকায় আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক সৌদি আরবে নিরাপত্তা শঙ্কা, ৪ নভেম্বর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট বন্ধ

৩১ জুলাই পর্যন্ত কুয়েত রুটে বিমানের সব ফ্লাইট বাতিল, দুর্ভোগে প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ | ১:৪৯ পিএম

৩১ জুলাই পর্যন্ত কুয়েত রুটে বিমানের সব ফ্লাইট বাতিল, দুর্ভোগে প্রবাসীরা

আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি মাসে কুয়েত–ঢাকা রুটে ফ্লাইট পুনরায় চালুর আশা জাগলেও তা আবারও পিছিয়ে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত কুয়েত–ঢাকা রুটের সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। এতে দেশে ফেরা ও কর্মস্থলে যোগ দিতে প্রস্তুত হাজারো বাংলাদেশি প্রবাসী অনিশ্চয়তা ও দুর্ভোগের মুখে পড়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত কান্ট্রি ম্যানেজার এ. কে. এম. ফরহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান কার্যালয়ের নির্দেশনার ভিত্তিতে অনিবার্য কারণে কুয়েত রুটের সব ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। এ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে যাত্রী ও সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিগুলোকে প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ফ্লাইট বাতিলের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কুয়েতে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা। অনেকেই দীর্ঘদিন পর দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন, আবার কেউ ছুটি শেষে কর্মস্থলে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন। হঠাৎ ফ্লাইট স্থগিত হওয়ায় তাদের ভ্রমণ পরিকল্পনা ভেস্তে গেছে।

বিকল্প হিসেবে অনেক যাত্রী অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকিট সংগ্রহ করলেও তুলনামূলক বেশি ভাড়া গুনতে হচ্ছে। এতে আর্থিক চাপের পাশাপাশি বেড়েছে মানসিক উদ্বেগও।

বিশেষ করে যেসব প্রবাসীর কুয়েতের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে অথবা নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দেওয়া বাধ্যতামূলক, তাদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সময়মতো ফিরতে না পারলে চাকরি হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, আঞ্চলিক পরিস্থিতি স্বাভাবিক হলেই কুয়েত–ঢাকা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করা হবে। তবে নিয়মিত ফ্লাইট কবে থেকে চালু হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি।

এদিকে প্রবাসী বাংলাদেশিরা দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে কুয়েত–ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে ফ্লাইট অনিয়মিত থাকায় কর্মজীবন, পারিবারিক প্রয়োজন, চিকিৎসাসহ বিভিন্ন জরুরি কাজে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে। তাই প্রবাসীদের দুর্ভোগ কমাতে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com