, , ,

শিরোনাম
এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু হয়েছে : বিমানমন্ত্রী দেশীয় এয়ারলাইন শক্তিশালী না হলে এভিয়েশন হাব হবে না : ইউএস-বাংলার এমডি বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার

বৈরী আবহাওয়ায় ঢাকায় নামতে না পেরে সিলেটে অবতরণ ইউএস-বাংলার ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬ | ৪:১৩ পিএম

বৈরী আবহাওয়ায় ঢাকায় নামতে না পেরে সিলেটে অবতরণ ইউএস-বাংলার ফ্লাইট

টানা বৃষ্টি, ঘন মেঘ ও কমে যাওয়া দৃশ্যমানতার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল ১১টা ৩৫ মিনিটে ইউএস-বাংলার বিএস-৩৪২ ফ্লাইটটি ১৪৮ জন যাত্রী নিয়ে নিরাপদে সিলেটে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটি দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হলেও ঢাকার আকাশে বৈরী আবহাওয়া, ঘন মেঘ ও কম দৃশ্যমানতার কারণে নিরাপদে অবতরণ সম্ভব হয়নি। যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাইলট বিকল্প হিসেবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন।

একই কারণে চীনের গুয়াংজু থেকে ঢাকাগামী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, রোববার ভোর থেকে কম দৃশ্যমানতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে অন্তত অর্ধশতাধিক আগমন ও প্রস্থান ফ্লাইট বিলম্বিত হয়েছে। আবুধাবি, শারজাহ, দুবাই, জেদ্দা, কুয়ালালামপুরসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্য এবং দেশের অভ্যন্তরীণ রুটের বেশ কয়েকটি ফ্লাইট দীর্ঘ সময় আকাশে চক্কর দেওয়ার পর অবতরণ করেছে অথবা নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে যাত্রা শুরু করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাত থেকে চলমান ভারী বর্ষণ ও কম দৃশ্যমানতার কারণে উড্ডয়ন ও অবতরণে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কয়েকটি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে এবং অনেক ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইটের তথ্য জেনে বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করতে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com