, , ,

শিরোনাম
তৃতীয় টার্মিনাল : ২১ হাজার কোটির প্রকল্পে সাড়ে ৪ হাজার কোটি টাকার অনিয়ম! বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি নাসের রহমান, সহ-সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ তৃতীয় টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ অস্বীকার সিএএবির, তদন্তের ঘোষণা সরকারের খানজাহান আলী বিমানবন্দরে চীনা বিনিয়োগের সম্ভাবনা থার্ড টার্মিনাল প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে, কাউকে ছাড় নয় : প্রতিমন্ত্রী শাহজালালের তৃতীয় টার্মিনালে বসছে অত্যাধুনিক ৪জি-৫জি ইনডোর টেলিকম নেটওয়ার্ক একটি দেশের চেয়েও বড় বিশ্বের বৃহত্তম বিমানবন্দর আইএটিএর প্রথম নারী মহাপরিচালক হলেন সাদিয়া জাহিদি ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল চার দেশ শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

বাহামাসে বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ১০ আরোহীর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১১ জুলাই ২০২৬ | ১২:০৩ পিএম

বাহামাসে বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ১০ আরোহীর

বাহামাসে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১০ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) নাসাউ থেকে সান অ্যান্ড্রোসের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফ্ল্যামিঙ্গো এয়ারের একটি সেসনা ৪০২ বিমান অ্যান্ড্রোস দ্বীপসংলগ্ন জলভাগে বিধ্বস্ত হয়।

বাহামিয়ান বিমান দুর্ঘটনা তদন্ত কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি নাসাউয়ের লিন্ডেন পিন্ডলিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর প্রথমে একজনকে জীবিত উদ্ধার করা হলেও পরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। ফলে নিহতের সংখ্যা দাঁড়ায় ১০ জনে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাহামাসের প্রধানমন্ত্রী ফিলিপ ব্রেভ ডেভিস। তিনি বলেন, স্বাধীনতা উদযাপনের দিনে এ দুর্ঘটনা জাতিকে গভীর শোকে নিমজ্জিত করেছে। নিহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্ল্যামিঙ্গো এয়ারের বিমান পরিচালনার সনদ (লাইসেন্স) সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির সরকার। জ্বালানি, পরিষেবা ও বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

বিমান চলাচলমন্ত্রী জোবেথ কোলবি-ডেভিস জানান, একই দিন সকালে ফ্ল্যামিঙ্গো এয়ারের আরেকটি বিমানেও বড় ধরনের নিরাপত্তা ত্রুটি দেখা দেয়। মায়াগুয়ানাগামী ওই বিমানের পাইলট মাঝআকাশে যান্ত্রিক সমস্যা শনাক্ত করে নাসাউতে ফিরে আসেন। নিরাপদে অবতরণের পর যাত্রীরা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।

একই দিনে পরপর দুটি গুরুতর ঘটনার পর ফ্ল্যামিঙ্গো এয়ারের সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনা ও নিরাপত্তা ত্রুটির প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com