, , ,

শিরোনাম
মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ঢাকা-আবুধাবি রুটে ইতিহাদের যাত্রা শুরু, বাড়বে বাণিজ্য ও কার্গো সংযোগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০২ জুলাই ২০২৬ | ৪:৩৪ এএম

ঢাকা-আবুধাবি রুটে ইতিহাদের যাত্রা শুরু, বাড়বে বাণিজ্য ও কার্গো সংযোগ

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ আনুষ্ঠানিকভাবে ঢাকা-আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। নতুন এই রুট চালুর ফলে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যাত্রী ও কার্গো পরিবহন আরও গতিশীল হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে বাংলাদেশি যাত্রী ও রপ্তানিকারকদের জন্য সংযোগ আরও সহজ হবে।

ইতিহাদের উদ্বোধনী ফ্লাইট গত ২৬ জুন রাতে আবুধাবি থেকে ছেড়ে ২৭ জুন সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রাথমিকভাবে সপ্তাহে চার দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান সংস্থাটি।

এই রুটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। এতে ২৮টি বিজনেস ক্লাসের লাই-ফ্ল্যাট আসন এবং ৩৭৪টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে।

ইতিহাদ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা আন্তোনোয়ালদো নেভেস এক বিবৃতিতে জানান, উদ্বোধনী ফ্লাইটের সব আসন পূর্ণ ছিল। তিনি বলেন, এটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শক্তিশালী সম্পর্ক এবং এ রুটে উচ্চ যাত্রী চাহিদার প্রতিফলন। নতুন এই রুট প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ করার পাশাপাশি ব্যবসা ও ভ্রমণেও নতুন গতি আনবে।

তিনি আরও বলেন, আবুধাবিকে কেন্দ্র করে ইতিহাদের বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশি যাত্রীরা উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন গন্তব্যে সহজেই সংযোগ ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন।

বিমান সংস্থাটি জানিয়েছে, নতুন রুটটি বাংলাদেশের রপ্তানি খাতের জন্যও গুরুত্বপূর্ণ। বোয়িং ৭৭৭ উড়োজাহাজের বড় কার্গো ধারণক্ষমতার কারণে তৈরি পোশাক, টেক্সটাইলসহ অন্যান্য রপ্তানি পণ্য দ্রুত আন্তর্জাতিক বাজারে পরিবহন করা সম্ভব হবে। এর ফলে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যের সরবরাহ আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া আবুধাবি হয়ে ভ্রমণকারী যাত্রীরা ইতিহাদের স্টপওভার কর্মসূচির আওতায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর বিভিন্ন পর্যটন আকর্ষণ ঘুরে দেখার সুযোগ পাবেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com