, , ,

বহরে প্রথম নতুন প্রজন্মের বিজনেস জেট যুক্ত করল ফ্লেক্সজেট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৮ জুন ২০২৬ | ৩:২৪ এএম

বহরে প্রথম নতুন প্রজন্মের বিজনেস জেট যুক্ত করল ফ্লেক্সজেট

বেসরকারি ফ্র্যাকশনাল বিজনেস জেট সেবাদাতা প্রতিষ্ঠান ফ্লেক্সজেট তাদের বহরে প্রথম নতুন প্রজন্মের একটি অতিদীর্ঘ-পাল্লার বিজনেস জেট যুক্ত করেছে। নতুন এ বিমানগুলো পর্যায়ক্রমে বর্তমানে পরিচালিত ৩২টি পুরোনো মডেলের বিমানের জায়গা নেবে।

নতুন বিমান যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির বহরে এখন একই নির্মাতার চার ধরনের মোট ৬৮টি বিজনেস জেট রয়েছে। বর্তমানে ফ্লেক্সজেটের মোট বিমানসংখ্যা ৩৪০টির বেশি। চলতি বছর আরও ৫০টি নতুন বিমান বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠানটি নতুন মডেলের মোট কতটি বিমান কিনছে, তা প্রকাশ করেনি। তবে জানিয়েছে, নতুন বিমান সরবরাহের সঙ্গে সঙ্গে পুরোনো মডেলের বিমানগুলো ধাপে ধাপে অবসর দেওয়া হবে।

এদিকে, ফ্লেক্সজেট তাদের বহরে সর্বাধুনিক আরেকটি মডেলের বিমানও যুক্ত করছে। এখন পর্যন্ত এ ধরনের পাঁচটি বিমান সরবরাহ পেয়েছে প্রতিষ্ঠানটি। তবে বর্তমানে পরিচালিত ৩০টি দীর্ঘ-পাল্লার বিজনেস জেট আপাতত বহরেই থাকবে এবং সেগুলো প্রতিস্থাপনের কোনো পরিকল্পনা নেই।

ফ্লেক্সজেটের এক মুখপাত্র জানান, বিদ্যমান দীর্ঘ-পাল্লার বিমানগুলো এখনও তাদের অন্যতম প্রধান সেবা। নতুন মডেলের বিমান পর্যাপ্ত সংখ্যায় যুক্ত না হওয়া পর্যন্ত সেগুলোর কার্যক্রম অপরিবর্তিত থাকবে।

নতুন বিমানগুলো পরিচালিত হবে প্রতিষ্ঠানটির প্রিমিয়াম সেবার আওতায়। এ সেবায় গ্রাহকদের জন্য বিলাসবহুল কেবিন, নির্দিষ্ট বিমানের জন্য স্থায়ী ফ্লাইট ক্রু এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কেবিন সার্ভিস কর্মী নিয়োজিত থাকবেন।

ফ্লেক্সজেটের এই পদক্ষেপকে বহর আধুনিকায়ন এবং উচ্চমানের সেবা আরও সম্প্রসারণের কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com