, , ,

শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

এশিয়া, ইউরোপ ও আমিরাতে বড় নিয়োগ দিচ্ছে এমিরেটস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৩ জুন ২০২৬ | ৮:৪৪ এএম

এশিয়া, ইউরোপ ও আমিরাতে বড় নিয়োগ দিচ্ছে এমিরেটস

বিশ্বের অন্যতম বৃহৎ বিমান সংস্থা এমিরেটস তাদের প্রকৌশল বিভাগে বড় পরিসরে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। এশিয়া, ইউরোপ এবং সংযুক্ত আরব আমিরাতজুড়ে বিভিন্ন পদে দক্ষ প্রকৌশলী, টেকনিশিয়ান ও কারিগরি কর্মী নিয়োগের লক্ষ্যে জুলাই ও আগস্ট মাসে একাধিক নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।

এমিরেটস জানিয়েছে, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, যুক্তরাজ্য, তুরস্ক, হংকংসহ বিভিন্ন দেশে সরাসরি নিয়োগ অনুষ্ঠান আয়োজন করা হবে। পাশাপাশি দুবাই ও অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যেও একাধিক শূন্য পদে আবেদন গ্রহণ চলছে।

সম্প্রতি ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড মুনাফা, আয় এবং নগদ সম্পদের ঘোষণা দিয়েছে এমিরেটস গ্রুপ। প্রতিষ্ঠানটি কর-পূর্ব ২৪.৪ বিলিয়ন দিরহাম মুনাফা, ১৫০.৫ বিলিয়ন দিরহাম রাজস্ব এবং ৫৯.৬ বিলিয়ন দিরহাম নগদ সম্পদের রেকর্ড গড়েছে। এই সাফল্যের পর কর্মীদের ২০ সপ্তাহের বেতনের সমপরিমাণ বোনাসও দেওয়া হয়েছে।

একই সময়ে এমিরেটস ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর মোট কর্মীসংখ্যা ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ লাখ ৩০ হাজার ৯১৯ জনে পৌঁছেছে, যা প্রতিষ্ঠানটির ধারাবাহিক সম্প্রসারণ ও নিয়োগ কার্যক্রমের ইঙ্গিত দিচ্ছে।

জুলাই মাসে কলম্বো, কুয়ালালামপুর, ব্যাংকক, মুম্বাই ও নয়াদিল্লিতে বিশেষ নিয়োগ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে যোগ্য প্রার্থীরা এমিরেটসের নিয়োগকর্তা, প্রকৌশল ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে চাকরির সুযোগ-সুবিধা, ক্যারিয়ার উন্নয়ন এবং দুবাইয়ে কর্মজীবন সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

নিয়োগ কার্যক্রমে বিমান প্রকৌশল ও রক্ষণাবেক্ষণ খাতের বিভিন্ন পদ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে এয়ারক্রাফট টেকনিশিয়ান, লাইসেন্সপ্রাপ্ত এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার, সিনিয়র মেকানিক, ওয়ার্কশপ কেবিন টেকনিশিয়ান, ওয়্যারহাউস ও লজিস্টিকস সহকারী এবং প্রকৌশল সহায়তা ও রক্ষণাবেক্ষণ বিশেষজ্ঞ।

শুধু দুবাই নয়, লন্ডন, ইস্তাম্বুল, হংকং, চেন্নাই, আহমেদাবাদ, মেলবোর্নসহ বিভিন্ন শহরেও নিয়োগ দেওয়া হবে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে এমিরেটস প্রকৌশল বিভাগে ১৬টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব পদের মধ্যে রয়েছে লিড এয়ারক্রাফট মেকানিক, ওয়ারেন্টি অফিসার, ওয়ার্কশপ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, প্রোকিউরমেন্ট ম্যানেজার, সিনিয়র মেকানিক, এয়ারক্রাফট টেকনিশিয়ান এবং লাইসেন্সপ্রাপ্ত এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুবাইয়ে অবস্থিত এমিরেটসের প্রকৌশল কেন্দ্র বিশ্বের অন্যতম আধুনিক বিমান রক্ষণাবেক্ষণ সুবিধা। ৫৫ হেক্টরজুড়ে বিস্তৃত এই কেন্দ্রে রয়েছে ১২টি হ্যাঙ্গার, একসঙ্গে একাধিক এয়ারবাস এ-৩৮০ রাখার সক্ষমতা, স্বয়ংক্রিয় রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং উচ্চক্ষমতাসম্পন্ন ইঞ্জিন পরীক্ষার সুবিধা।

আগ্রহী প্রার্থীরা এমিরেটসের ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন অথবা নির্ধারিত নিয়োগ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। বাছাই করা প্রার্থীদের পরবর্তী ধাপে সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com