, , ,

শিরোনাম
তৃতীয় টার্মিনাল : ২১ হাজার কোটির প্রকল্পে সাড়ে ৪ হাজার কোটি টাকার অনিয়ম! বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি নাসের রহমান, সহ-সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ তৃতীয় টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ অস্বীকার সিএএবির, তদন্তের ঘোষণা সরকারের খানজাহান আলী বিমানবন্দরে চীনা বিনিয়োগের সম্ভাবনা থার্ড টার্মিনাল প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে, কাউকে ছাড় নয় : প্রতিমন্ত্রী শাহজালালের তৃতীয় টার্মিনালে বসছে অত্যাধুনিক ৪জি-৫জি ইনডোর টেলিকম নেটওয়ার্ক একটি দেশের চেয়েও বড় বিশ্বের বৃহত্তম বিমানবন্দর আইএটিএর প্রথম নারী মহাপরিচালক হলেন সাদিয়া জাহিদি ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল চার দেশ শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

থার্ড টার্মিনালের কাজ দ্রুত শেষ করতে জাপানকে অনুরোধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২০ জুন ২০২৬ | ১০:৩৯ এএম

থার্ড টার্মিনালের কাজ দ্রুত শেষ করতে জাপানকে অনুরোধ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটির উদ্বোধনের লক্ষ্য এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বৈঠকে থার্ড টার্মিনাল প্রকল্পের অগ্রগতি ও নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী মিল্লাত বলেন, থার্ড টার্মিনাল উদ্বোধনের বিষয়টি আলোচনার অন্যতম প্রধান এজেন্ডা ছিল। সরকার আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্যে কাজ করছে এবং এ বিষয়ে জাপানের সহযোগিতা প্রত্যাশা করছে।

তিনি জানান, সম্প্রতি জাপানের বিমান অবকাঠামোবিষয়ক মন্ত্রীর ঢাকা সফরের সময় প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। সেই ধারাবাহিকতায় জাপানি রাষ্ট্রদূতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট কাজ সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রকল্প-সংশ্লিষ্ট রিকোয়েস্ট ফর প্রপোজাল (আরএফপি) প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সময়সীমা আগামী ১৯ জুলাই নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তী কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।

দেশের বৃহত্তম এই বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প চালু হলে যাত্রীসেবা, কার্গো ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক সংযোগ সক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com