, , ,

শিরোনাম
জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক সৌদি আরবে নিরাপত্তা শঙ্কা, ৪ নভেম্বর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট বন্ধ সমুদ্রের বুক ছুঁয়ে রানওয়ে, আন্তর্জাতিক যোগাযোগে নতুন সম্ভাবনায় কক্সবাজার রিয়াদে ফ্লাইট চালুর ঘোষণার পরই বিস্ফোরণ, নতুন করে আতঙ্ক কাতার এয়ারওয়েজের বহরে আসছে নতুন এ৩২১এলআর ফিলিপাইনে মাঝ আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের

টার্কিশ এয়ারলাইন্সের প্রচারে গলফহাউসের সঙ্গে সমঝোতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ | ৩:৩৫ পিএম

টার্কিশ এয়ারলাইন্সের প্রচারে গলফহাউসের সঙ্গে সমঝোতা

টার্কিশ এয়ারলাইন্সের সেবা প্রচার এবং করপোরেট পর্যায়ে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই করেছে টার্কিশ এয়ারলাইন্স ও গলফহাউস। সোমবার (১২ অক্টোবর) ঢাকায় গলফহাউসের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী, বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমের মাধ্যমে টার্কিশ এয়ারলাইন্সের সেবা তুলে ধরবে গলফহাউস। প্রতিষ্ঠানটির গ্রাহক ও ব্যবসায়িক যোগাযোগের নেটওয়ার্ক ব্যবহার করে বিমান সংস্থাটির সেবা সম্পর্কে তথ্য প্রচার করা হবে। এর ফলে গলফার, পাঠক, গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের কাছে সেবাগুলো পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।

বর্তমানে ঢাকা–ইস্তাম্বুল রুটে সপ্তাহে সাতটি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করে টার্কিশ এয়ারলাইন্স। ইস্তাম্বুলকে কেন্দ্র করে সংস্থাটির আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে যাত্রীরা বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতে পারেন। এ ছাড়া টার্কিশ কার্গো সপ্তাহে দুটি পণ্যবাহী ফ্লাইট পরিচালনা করে।

খেলাধুলার পৃষ্ঠপোষকতায়ও সক্রিয় বিমান সংস্থাটি। এর উল্লেখযোগ্য আয়োজন ‘টার্কিশ এয়ারলাইন্স ওয়ার্ল্ড গলফ কাপ’। সংস্থাটির ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটে একজন যাত্রী এক সেট গলফ সরঞ্জাম বিনা খরচে বহন করতে পারবেন। এ ক্ষেত্রে আগাম বুকিং ও নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে টার্কিশ এয়ারলাইন্সের ঢাকা মহাব্যবস্থাপক ইসলাম গুরে ও মার্কেটিং অফিসার এজাজ কাদরি উপস্থিত ছিলেন। গলফহাউসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম এম নজরুল হোসেন এবং পরিচালক কে এম বদিউজ্জামানসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

১৯৩৩ সালে যাত্রা শুরু করা টার্কিশ এয়ারলাইন্স বর্তমানে বিশ্বের ১৩৩টি দেশের ৩৫৮টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। অন্যদিকে, গলফহাউস বাংলাদেশের একটি গলফভিত্তিক গণমাধ্যম ও ব্যবসায়িক প্ল্যাটফর্ম, যা প্রকাশনা ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে গলফসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com