, , ,

শিরোনাম
ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার

ঢাকায় অতিরিক্ত ফ্লাইট চালু করছে টার্কিশ এয়ারলাইন্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৬ | ৩:৩৫ পিএম

ঢাকায় অতিরিক্ত ফ্লাইট চালু করছে টার্কিশ এয়ারলাইন্স

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও জোরদার করতে ঢাকায় দ্বিতীয় ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে টার্কিশ এয়ারলাইন্স। আগামী ১৭ জুলাই থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নতুন এই সেবা চালু থাকবে।

বর্তমানে প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনার পাশাপাশি নতুন সূচি অনুযায়ী সপ্তাহে দুই দিন অতিরিক্ত ফ্লাইট চলবে। নতুন ফ্লাইট টিকে-৭২২ প্রতি শুক্রবার ও শনিবার ইস্তাম্বুল থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে ছেড়ে পরদিন রাত ২টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ফিরতি ফ্লাইট টিকে-৭২৩ শনিবার ও রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৩টা ৪০ মিনিটে ছেড়ে সকাল ৯টা ৩৫ মিনিটে ইস্তাম্বুলে পৌঁছাবে।

টার্কিশ এয়ারলাইন্সের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে জানিয়েছেন, এই অতিরিক্ত ফ্লাইটের ফলে যাত্রীরা তাদের বিস্তৃত বৈশ্বিক নেটওয়ার্কে আরও সহজে সংযুক্ত হতে পারবেন।

নতুন এই সংযোজনের ফলে টার্কিশ এয়ারলাইন্সের ঢাকা রুটে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা বেড়ে দাঁড়াবে ৯টিতে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com