, , ,

শিরোনাম
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

শাহ আমানতে ১ হাজার ৮০২ কার্টন অবৈধ সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ অগাস্ট ২০২৬ | ১:৫৪ এএম

শাহ আমানতে ১ হাজার ৮০২ কার্টন অবৈধ সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত একটি ফ্লাইট থেকে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। শুল্ক-করসহ জব্দ পণ্যের মোট মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা।

সোমবার (১৭ আগস্ট) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

সিআইআইডি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটির যাত্রী ও ব্যাগেজে নজরদারি করা হয়। পরে তিন যাত্রীর কাছ থেকে মোট ৭৮২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন উদ্ধার করা হয়। এর মধ্যে মো. মইনুল আবেদিনের কাছ থেকে ২৬৪ কার্টন ও চারটি আইফোন, আব্দুল মান্নানের কাছ থেকে ২৪৬ কার্টন ও চারটি আইফোন এবং নূরুল আলম রিয়াদের কাছ থেকে ২৭২ কার্টন ও পাঁচটি আইফোন পাওয়া যায়।

এ ছাড়া বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে মালিকানাবিহীন একটি ব্যাগ থেকে আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। ফলে একই ফ্লাইট থেকে মোট ১ হাজার ৮০২ কার্টন সিগারেট জব্দ করা হয়।

কাস্টমস সূত্র জানায়, সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা। এর ওপর প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকা। ১৩টি আইফোনের মূল্য প্রায় ১২ লাখ ৩৫ হাজার টাকা এবং শুল্ক-কর প্রায় ৭ লাখ ২৪ হাজার টাকা।

চোরাচালান প্রতিরোধ ও সরকারি রাজস্ব সুরক্ষায় বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সিআইআইডি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com