, , ,

শিরোনাম
বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা

উদ্বোধনের আগেই শাহজালাল থার্ড টার্মিনালে পানি লিকেজ

প্রকাশ : ১৬ অগাস্ট ২০২৬ | ২:০৮ এএম

উদ্বোধনের আগেই শাহজালাল থার্ড টার্মিনালে পানি লিকেজ

প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর আগেই ভবনের বিভিন্ন স্থানে পানি লিকেজের তথ্য সামনে এসেছে। ছাদ, গ্যাংওয়ের দরজা ও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বৃষ্টির পানি চুইয়ে পড়ায় নির্মাণমান ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অভ্যন্তরীণ নথি অনুযায়ী, গত ১২ জুলাই চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকের উপস্থিতিতে পরিদর্শনের সময় একাধিক লিকেজ শনাক্ত করা হয়।

নথিতে বলা হয়েছে, দ্রুত মেরামত না করলে এসব লিকেজের কারণে ভবনের অবকাঠামো ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি দুই থেকে তিন বছরের মধ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে।

সমস্যা সমাধানে প্রকল্প পরিচালক এইচ এম নুরুদ্দিন ঠিকাদারি ও পরামর্শক প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছেন। বর্তমানে লিকেজ বন্ধ ও ত্রুটি মেরামতের কাজ চলছে বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতেও এসব ত্রুটির বিষয়টি সামনে এসেছিল। এরপরও ঠিকাদারি প্রতিষ্ঠানকে ছাড়পত্র দেওয়া হয়েছিল বলে নথিতে উল্লেখ রয়েছে। ফলে ত্রুটিগুলো শনাক্তের পর যথাযথভাবে মেরামত করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com