প্রকাশ : ১৬ অগাস্ট ২০২৬ | ২:০২ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একই দিনে চারটি আন্তর্জাতিক ফ্লাইটে অভিযান চালিয়ে ১৩৩ গ্রাম স্বর্ণ, ওষুধ, বিদেশি মদ, সিগারেট ও নিষিদ্ধ প্রসাধনীসহ প্রায় ৪২ লাখ ৮৮ হাজার টাকার অবৈধ পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
১৫ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রীর ব্যাগের গোপন কুঠুরি থেকে ১৩৩ গ্রাম স্বর্ণ ও ২ হাজার ৫৮৯ পিস ওষুধ উদ্ধার করা হয়। এ চালানের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
এ ছাড়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ৬ লিটার বিদেশি মদ, এমিরেটসের ফ্লাইটে ২৯ কার্টন সিগারেট ও ৭০৮ পিস পাকিস্তানি সিরাম এবং ইউএস-বাংলার ফ্লাইটে ৩০ কেজি নিষিদ্ধ ‘গৌরি ক্রিম’ জব্দ করা হয়।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত