, , ,

শিরোনাম
বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা

৮ বছর পর ওসমানী বিমানবন্দর থেকে ফের চালু হচ্ছে বিদেশি ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ অগাস্ট ২০২৬ | ৬:০৫ এএম

৮ বছর পর ওসমানী বিমানবন্দর থেকে ফের চালু হচ্ছে বিদেশি ফ্লাইট

দীর্ঘ আট বছর পর আবারও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালু হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ওমানের বিমান সংস্থা সালামএয়ার সিলেট–মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, প্রাথমিকভাবে সালামএয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। এতে তুলনামূলক কম ভাড়ায় ওমানপ্রবাসী সিলেটিদের যাতায়াত সহজ হবে।

জানা গেছে, ২০১৮ সালে ফ্লাইদুবাই সিলেট–দুবাই রুটে ফ্লাইট বন্ধ করার পর থেকে ওসমানী বিমানবন্দরে কোনো বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট ছিল না। সালামএয়ারের ফ্লাইট চালুর মাধ্যমে সেই স্থবিরতা কাটতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী সেপ্টেম্বরে সালামএয়ারের যাত্রা শুরুর পর ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে।

সালামএয়ারের সিলেট এরিয়া ইনচার্জ সেলিম আল রাজি জানান, বর্তমানে এয়ারলাইনটি মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ ও ইউরোপের ৩৮টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশ থেকে প্রতি সপ্তাহে মোট ২৪টি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। এর মধ্যে চট্টগ্রাম থেকে ১৪টি, ঢাকা থেকে সাতটি এবং সিলেট থেকে তিনটি ফ্লাইট থাকবে।

উল্লেখ্য, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে ২০১৫ সালের ১ এপ্রিল সিলেট–দুবাই রুটে ফ্লাইট চালু করেছিল ফ্লাইদুবাই। যাত্রী চাহিদা বাড়ায় একসময় প্রতিদিন ফ্লাইট পরিচালনা করলেও পরিচালনাগত সমস্যার কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে সেবা বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com