, , ,

শিরোনাম
এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু হয়েছে : বিমানমন্ত্রী দেশীয় এয়ারলাইন শক্তিশালী না হলে এভিয়েশন হাব হবে না : ইউএস-বাংলার এমডি বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার

২৯ জুলাই থেকে ঢাকা-দিল্লি রুটে প্রতিদিন ফ্লাইট চালাবে এয়ার ইন্ডিয়া

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | ৭:১৪ এএম

২৯ জুলাই থেকে ঢাকা-দিল্লি রুটে প্রতিদিন ফ্লাইট চালাবে এয়ার ইন্ডিয়া

ঢাকা ও দিল্লির মধ্যে সরাসরি আকাশ যোগাযোগ আরও বাড়াতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। আগামী ২৯ জুলাই থেকে সপ্তাহের প্রতিদিনই (৭ দিন) ঢাকা-দিল্লি রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

বাংলাদেশ থেকে চিকিৎসা, ব্যবসা, শিক্ষা, পর্যটন ও পারিবারিক প্রয়োজনে ভারতে যাতায়াতকারী যাত্রীদের বাড়তি চাহিদার কথা বিবেচনা করে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নতুন সূচি অনুযায়ী, দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার AI 237 ফ্লাইট প্রতিদিন সকাল ১১টা ১০ মিনিটে ছেড়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। আর ঢাকা থেকে AI 238 ফ্লাইট বিকেল ৩টা ১০ মিনিটে ছেড়ে দিল্লিতে পৌঁছাবে স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে।

বিমান চলাচল খাতের সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ-ভারত রুটে যাত্রী চাহিদা কয়েক বছর ধরেই বাড়ছে। বিশেষ করে চিকিৎসা, উচ্চশিক্ষা, ব্যবসা ও পর্যটনের কারণে প্রতিদিন বিপুল সংখ্যক বাংলাদেশি ভারতে যাতায়াত করেন।

তবে ফ্লাইট বাড়লেও যাত্রীদের বড় প্রত্যাশা এখন ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করা। সংশ্লিষ্টদের মতে, ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল আরও বাড়বে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com