, , ,

শিরোনাম
মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিমানবন্দরের প্রবেশপথ ও পার্কিং এলাকায় জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ | ৩:৩০ পিএম

টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিমানবন্দরের প্রবেশপথ ও পার্কিং এলাকায় জলাবদ্ধতা

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথ ও পার্কিং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিমানবন্দরে আসা-যাওয়া করা যাত্রী, স্বজন এবং যানবাহন চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে। তবে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে বিমানবন্দরের প্রবেশ সড়ক, পার্কিং জোন এবং আশপাশের এলাকায় পানি জমে যায়। স্থানীয়ভাবে ধারণ করা ভিডিওতে দেখা যায়, হাঁটুসমান পানি পেরিয়ে যাত্রীদের টার্মিনালে প্রবেশ করতে হচ্ছে। পার্কিং এলাকায় থাকা বেশ কয়েকটি গাড়ির চাকাও পানিতে তলিয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার সকাল থেকে টানা ভারী বৃষ্টির কারণে প্রবেশ সড়ক ও পার্কিং এলাকায় পানি জমতে শুরু করে। বিকেলে বৃষ্টির তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জলাবদ্ধতারও বিস্তার ঘটে। পার্কিং-সংলগ্ন কয়েকটি দোকানেও পানি ঢুকে পড়ে।

তবে জলাবদ্ধতার কারণে বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় কোনো বিঘ্ন ঘটেনি। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব ফ্লাইট পরিচালিত হচ্ছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (৬ জুলাই) সকাল ৬টা পর্যন্ত পতেঙ্গা ও বিমানবন্দর এলাকায় ২০৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com