, , ,

শিরোনাম
মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে দুবাইগামী যাত্রীদের সতর্কবার্তা এমিরেটসের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৪ জুন ২০২৬ | ৮:৪৫ এএম

গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে দুবাইগামী যাত্রীদের সতর্কবার্তা এমিরেটসের

গ্রীষ্মকালীন ছুটির ব্যস্ত মৌসুমকে সামনে রেখে দুবাই থেকে ভ্রমণকারী যাত্রীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে এমিরেটস এয়ারলাইনস। যাত্রীসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার কারণে বিমানবন্দরে অতিরিক্ত সময় হাতে নিয়ে আসার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এমিরেটস জানিয়েছে, ব্যস্ত সময়ে নিরাপত্তা ও ইমিগ্রেশন কার্যক্রমে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে। তাই নির্ধারিত ফ্লাইট ছাড়ার অন্তত তিন ঘণ্টা আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর জন্য যাত্রীদের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে উড্ডয়নের কমপক্ষে ৬০ মিনিট আগে বোর্ডিং গেটে উপস্থিত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এয়ারলাইনসটি আরও জানিয়েছে, সড়কে যানজটের কারণে বিমানবন্দরে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগতে পারে। এজন্য যাত্রীদের বিকল্প পরিবহন হিসেবে দুবাই মেট্রো ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। মেট্রোর মাধ্যমে সরাসরি এমিরেটস টার্মিনাল-৩-এ পৌঁছানো যায়।

গ্রীষ্মকাল দুবাইয়ের সবচেয়ে ব্যস্ত ভ্রমণ মৌসুমগুলোর একটি। স্কুল ছুটি, পারিবারিক ভ্রমণ এবং মৌসুমি অবকাশ যাপনের কারণে এ সময়ে বিপুলসংখ্যক যাত্রী বিদেশ সফরে যান। গত বছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ২ কোটি ৪২ লাখ যাত্রী যাতায়াত করেন, যা বিমানবন্দরটির ৬৫ বছরের ইতিহাসে সবচেয়ে ব্যস্ত ত্রৈমাসিক হিসেবে রেকর্ড হয়।

যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানবন্দরে আসার আগেই চেক-ইন সম্পন্ন করার বিভিন্ন সুবিধা ব্যবহারের আহ্বান জানিয়েছে এমিরেটস। যাত্রীরা অনলাইনে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে চেক-ইন, আসন নির্বাচন এবং প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত তথ্য হালনাগাদ করতে পারবেন।

এ ছাড়া ফ্লাইট ছাড়ার ২৪ ঘণ্টা আগে এবং যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটের ক্ষেত্রে ১২ ঘণ্টা আগে ব্যাগ জমা দেওয়ার সুবিধাও রয়েছে। যাত্রীরা স্বয়ংক্রিয় চেক-ইন ও ব্যাগ ড্রপ কিয়স্ক ব্যবহার করতে পারবেন। এমিরেটস স্কাইওয়ার্ডস সদস্যরা বায়োমেট্রিক নিবন্ধনের সুবিধাও পাবেন।

সংস্থাটি ‘হোম চেক-ইন’ সেবাও চালু রেখেছে, যার মাধ্যমে যাত্রীদের বাসা বা নির্ধারিত স্থান থেকে ব্যাগ সংগ্রহ করা হয়। পাশাপাশি আজমান ও দুবাইয়ের বিভিন্ন সিটি চেক-ইন কেন্দ্র থেকেও যাত্রীরা বিমানবন্দরে যাওয়ার আগেই চেক-ইন সম্পন্ন করতে পারবেন।

এমিরেটস যাত্রীদের ‘ম্যানেজ ইয়োর বুকিং’ অপশনে যোগাযোগের তথ্য হালনাগাদ রাখারও পরামর্শ দিয়েছে, যাতে ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য ও জরুরি বার্তা দ্রুত পাওয়া যায়।

গ্রীষ্মকালীন ভ্রমণের চাপ সামাল দিতে আগাম প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বিমানবন্দরে পর্যাপ্ত সময় হাতে রেখে যাত্রা করার আহ্বান জানিয়েছে এয়ারলাইনসটি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com