, , ,

শিরোনাম
জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক সৌদি আরবে নিরাপত্তা শঙ্কা, ৪ নভেম্বর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট বন্ধ সমুদ্রের বুক ছুঁয়ে রানওয়ে, আন্তর্জাতিক যোগাযোগে নতুন সম্ভাবনায় কক্সবাজার রিয়াদে ফ্লাইট চালুর ঘোষণার পরই বিস্ফোরণ, নতুন করে আতঙ্ক কাতার এয়ারওয়েজের বহরে আসছে নতুন এ৩২১এলআর ফিলিপাইনে মাঝ আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের

শাহজালালে ১৫-২০ মিনিটেই লাগেজ পাচ্ছেন যাত্রীরা, সন্তোষ জানালেন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ | ৪:০৬ পিএম

শাহজালালে ১৫-২০ মিনিটেই লাগেজ পাচ্ছেন যাত্রীরা, সন্তোষ জানালেন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রম চালুর ফলে লাগেজ পেতে ভোগান্তি কমেছে বলে জানিয়েছেন যাত্রীরা। তাঁদের অনেকে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ হাতে পেয়েছেন। এ সেবায় সন্তোষ প্রকাশ করে কার্যক্রমটি অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন তাঁরা।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিমানবন্দর পরিদর্শনে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তিনি ব্যাগেজ বেল্ট এলাকায় যাত্রীদের লাগেজ সংগ্রহের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ পরিকল্পনা বিভিন্ন ক্ষেত্রে ধীরে ধীরে বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। এখন তার বাস্তবায়ন দেখা যাচ্ছে।

মন্ত্রী জানান, যাত্রীরা তাঁকে বলেছেন, তাঁরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পেয়েছেন। তবে এ সেবার মান ধরে রাখার প্রত্যাশাও জানিয়েছেন তাঁরা। যাত্রীদের ভোগান্তি কমানো এবং সেবার মান বজায় রাখাকে সরকার গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট স্থগিত থাকার বিষয়ে মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে পুনরায় ফ্লাইট চালু করা হবে।

তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের জন্য কাজ চলছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, যাত্রীসেবার মান উন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিমানবন্দরে ভোগান্তি কমাতে সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com