, , ,

শিরোনাম
জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক সৌদি আরবে নিরাপত্তা শঙ্কা, ৪ নভেম্বর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট বন্ধ সমুদ্রের বুক ছুঁয়ে রানওয়ে, আন্তর্জাতিক যোগাযোগে নতুন সম্ভাবনায় কক্সবাজার রিয়াদে ফ্লাইট চালুর ঘোষণার পরই বিস্ফোরণ, নতুন করে আতঙ্ক কাতার এয়ারওয়েজের বহরে আসছে নতুন এ৩২১এলআর ফিলিপাইনে মাঝ আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী, দেশে ফেরাতে তৎপর দিল্লি ১২ বছর পর নতুন পোশাকে পিআইএর কেবিন ক্রুরা, যাত্রা শুরু ৩১ অক্টোবর পার্থ, চীন ও আফ্রিকায় নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের

সৌদিগামী ১২৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৯ হাজারের বেশি যাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ | ৩:৫৭ পিএম

সৌদিগামী ১২৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৯ হাজারের বেশি যাত্রী

সৌদি আরবে ফ্লাইট চলাচলে বিঘ্নের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। এখন পর্যন্ত সৌদিগামী মোট ১২৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ১৯ হাজার ৩৭৭ জন যাত্রী বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ তথ্য জানান বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।

তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়ার ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি। এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৪টি, সালামএয়ারের ৭টি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৬টি এবং এয়ার ইন্ডিয়ার ৬টি ফ্লাইট বাতিল হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি আরবে হুথি গোষ্ঠীর হামলার কারণে কয়েক দিন ধরে রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। গত ১০ অক্টোবর থেকে এসব রুটে ফ্লাইট বাতিলের ঘটনা ঘটছে। এতে বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

ফ্লাইট বাতিল হওয়ায় অনেক যাত্রীকে টিকিট ও ভ্রমণপথ পরিবর্তন করতে হচ্ছে। বিশেষ করে কর্মস্থলে যোগ দিতে রিয়াদ ও দাম্মামগামী যাত্রীরা পড়েছেন বিপাকে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় তাঁদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে মদিনাগামী সরাসরি ফ্লাইটে যাত্রার জন্য বিমানবন্দরে আসা কয়েকজন যাত্রী জানান, সোমবারও কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঠিক কতটি ফ্লাইট বাতিল হয়েছে, সে তথ্য নিশ্চিত করতে পারেনি বেবিচক।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com