ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১:৪৬ এএম
ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সিগনেচার রেস্তোরাঁ ঝর্নায় শুরু হয়েছে ‘স্টেক অ্যান্ড এস্কেপ’ আয়োজন। ৯ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ আয়োজনে অতিথিরা উপভোগ করতে পারবেন আনলিমিটেড স্টেকের পাশাপাশি কক্সবাজার ভ্রমণের সুযোগ।
বেঙ্গল মিটের সঙ্গে যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানে জনপ্রতি ৮ হাজার ৫০০ টাকায় মিলছে অল-ইনক্লুসিভ আনলিমিটেড স্টেক। প্যাকেজের সঙ্গে থাকছে সালাদ বার, স্যুপ অব দ্য ডে ও ডেজার্ট স্টেশন।
নির্বাচিত ব্যাংকের কার্ডধারীদের জন্য রয়েছে বিশেষ ‘ডাইন ৩, পে ১’ সুবিধা। আয়োজনের অংশ হিসেবে থাকছে র্যাফেল ড্রও। র্যাফেলে বিজয়ী এক দম্পতি ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে যাতায়াতের জন্য দুটি বিমান টিকিট পাবেন।
হোটেলটির ইন-হাউস অতিথিদের জন্য পুরো আয়োজনজুড়ে রয়েছে ১০ শতাংশ ছাড়। প্রতিদিন ঝর্না রেস্তোরাঁয় অনুষ্ঠিত হচ্ছে ‘স্টেক অ্যান্ড এস্কেপ’।
আয়োজকরা জানিয়েছেন, খাবারের অভিজ্ঞতার পাশাপাশি অতিথিদের জন্য ভ্রমণের সুযোগ যুক্ত করাই এ আয়োজনের বিশেষ আকর্ষণ। ‘স্টেক অ্যান্ড এস্কেপ’-এর প্রধান অংশীদার ব্র্যাক ব্যাংক।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত