, , ,

শিরোনাম
হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী

৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২:২৬ এএম

৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা

আকাশে সাধারণত ৩০ হাজার থেকে ৪২ হাজার ফুট উচ্চতায় উড়ে বিমান। কিন্তু কেবিনের চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানকে আকস্মিকভাবে ৩৫ হাজার ফুট থেকে প্রায় ৯ হাজার ফুট উচ্চতায় নামতে হয়েছে।

রোববার লস অ্যাঞ্জেলেস থেকে সল্ট লেক সিটির উদ্দেশ্যে উড্ডয়ন করা বোয়িং ৭৩৭-৯০০ ইআর উড়োজাহাজটিতে প্রায় ১৮১ জন যাত্রী ও ক্রু ছিলেন। ৩৫ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় কেবিনের বায়ুচাপ দ্রুত কমতে শুরু করলে স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের জন্য অক্সিজেন মাস্ক নেমে আসে।

পাইলটরা দ্রুত জরুরি প্রটোকল অনুসরণ করে বিমানটির উচ্চতা কমিয়ে প্রায় ৯ থেকে ১০ হাজার ফুটে নিয়ে আসেন। প্রায় ১০ মিনিটের মধ্যে বিমানটি নিরাপদ উচ্চতায় পৌঁছায়, যেখানে যাত্রীরা কৃত্রিম অক্সিজেন ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেন।

তবে আকস্মিকভাবে দ্রুত নিচে নেমে আসায় অনেক যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন যাত্রী জানান, এ সময় তাদের কানে তীব্র ব্যথা ও অস্বস্তি হয়। পুরো পরিস্থিতিকে তারা জীবনের অন্যতম আতঙ্কের অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন।

জরুরি পরিস্থিতির বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানিয়ে পাইলটরা গন্তব্য পরিবর্তন করেন। পরে বিমানটি লস ভেগাসের বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে।

ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পাইলটরা প্রশিক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। পরে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থাও করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com