, , ,

শিরোনাম
ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা ট্রানজিট ভিসায় দালালের প্রতারণা থেকে সতর্ক করল ভারতীয় হাইকমিশন বিমানের ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, টেকনিক্যাল হেলপার আটক

শাহজালালে ৪ কেজি কুশ জব্দ, ব্যাগ ফেলে পালালেন দুই ভারতীয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ অগাস্ট ২০২৬ | ৫:৫২ এএম

শাহজালালে ৪ কেজি কুশ জব্দ, ব্যাগ ফেলে পালালেন দুই ভারতীয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কেজি উচ্চমূল্যের মাদক ‘কুশ’ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় দুটি ট্রাভেল ট্রলি ও দুই ভারতীয় নাগরিকের পাসপোর্টের ফটোকপি উদ্ধার করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যান অভিযুক্ত দুই ব্যক্তি।

ডিএনসি জানায়, গত ১৮ আগস্ট সন্ধ্যায় বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেল এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা ভারতের দুই নাগরিক আকাশ দুবে ও আকাশ পান্ডে গ্রিন চ্যানেলে তাদের ট্রলি ফেলে দ্রুত সরে যান।

পরে তল্লাশি চালিয়ে দুটি ট্রলি থেকে ৪ হাজার ১৮০ গ্রাম ‘কুশ’ উদ্ধার করা হয়। ট্রলির সঙ্গে পাওয়া পাসপোর্টের ফটোকপির মাধ্যমে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ডিএনসি জানিয়েছে, পলাতক দুজন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা। তারা কোথা থেকে মাদক সংগ্রহ করে বাংলাদেশে এনেছেন এবং এর সঙ্গে কোনো চক্র জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com