, , ,

শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

থার্ড টার্মিনালের সফট ওপেনিং ১৬ ডিসেম্বর, প্রয়োজনে বাড়তে পারে সময়

প্রকাশ : ২৩ অগাস্ট ২০২৬ | ১২:৫৫ পিএম

থার্ড টার্মিনালের সফট ওপেনিং ১৬ ডিসেম্বর, প্রয়োজনে বাড়তে পারে সময়

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সফট ওপেনিং আগামী ১৬ ডিসেম্বর করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে কাজের মান নিশ্চিত করতে প্রয়োজন হলে আরও এক থেকে দুই মাস সময় বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, ১৬ ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের সফট ওপেনিং করার লক্ষ্যেই কাজ এগিয়ে চলছে। চলতি মাসের ২৫ তারিখ জাপানি প্রতিষ্ঠানগুলো তাদের বিড জমা দেবে। এরপর বিস্তারিত মূল্যায়ন শেষে সেপ্টেম্বরের মাঝামাঝি চুক্তি সই করার আশা করা হচ্ছে।

তিনি জানান, চুক্তি সইয়ের পর হাতে থাকবে প্রায় সাড়ে তিন মাস। এই সময়ের মধ্যে সফট ওপেনিং করা সম্ভব হলে তা করা হবে। তবে কাজ ভালোভাবে সম্পন্ন করতে অতিরিক্ত সময় প্রয়োজন হলে এক থেকে দুই মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তবে ১৬ ডিসেম্বর সফট ওপেনিংয়ের লক্ষ্য থেকে সরকার এখনো সরে আসেনি বলেও জানান মন্ত্রী।

থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হতে কত সময় লাগবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সফট ওপেনিংয়ের পর সর্বোচ্চ তিন মাসের মধ্যে টার্মিনালটি পুরোপুরি চালু করা সম্ভব হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com