, , ,

শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সন্ত্রাসবাদ, সাইবার হামলা ও ড্রোন ঝুঁকি মোকাবিলায় বিমানবন্দরের নিরাপত্তা জোরদার

প্রকাশ : ২১ অগাস্ট ২০২৬ | ২:২২ এএম

সন্ত্রাসবাদ, সাইবার হামলা ও ড্রোন ঝুঁকি মোকাবিলায় বিমানবন্দরের নিরাপত্তা জোরদার

সন্ত্রাসবাদ, সাইবার হামলা, ড্রোন ও বিস্ফোরকসহ বিভিন্ন ধরনের নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় বেসামরিক বিমান চলাচল–সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে বিমানবন্দরগুলোর সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেবিচকের সদর দপ্তরে বেসামরিক বিমান চলাচল হুমকি ও ঝুঁকি মূল্যায়ন কমিটির (ক্যাট্রাক) দ্বিতীয় সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় বর্তমান ও উদীয়মান নিরাপত্তাঝুঁকি মূল্যায়ন, গোয়েন্দা তথ্যের কার্যকর আদান-প্রদান এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্যাট্রাকের সভাপতি ও বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক, বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ইন্টেলিজেন্স ইউনিট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এবং বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার প্রতিনিধিরা অংশ নেন।

স্বাগত বক্তব্যে বেবিচক চেয়ারম্যান বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বেসামরিক বিমান চলাচল খাত সন্ত্রাসবাদ, সাইবার হামলা, অভ্যন্তরীণ নিরাপত্তাঝুঁকি, বিস্ফোরক ও ড্রোন হামলাসহ বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি। এসব হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী নিয়মিত ঝুঁকি মূল্যায়নে ক্যাট্রাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইতোমধ্যে কমিটির কাঠামো চূড়ান্ত করা হয়েছে এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদানের পদ্ধতিও নির্ধারণ করা হয়েছে। আসন্ন আন্তর্জাতিক নিরাপত্তা নিরীক্ষা সফলভাবে মোকাবিলার ক্ষেত্রেও এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

সভায় ক্যাট্রাকের প্রথম সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি বর্তমান ও উদীয়মান নিরাপত্তাঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে বিমানবন্দরের সাইবার নিরাপত্তা জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

ফিশিং, পাসওয়ার্ড চুরি, অননুমোদিত প্রবেশ এবং যাত্রী ও ফ্লাইটসংক্রান্ত তথ্য চুরিসহ বিভিন্ন সাইবারঝুঁকি মোকাবিলায় বেবিচকের নেওয়া পদক্ষেপগুলো সভায় তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, জাতীয় বেসামরিক বিমান নিরাপত্তা কর্মসূচি ও বিমান পরিবহন নিরাপত্তা কর্মসূচিতে সাইবার নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি বেসামরিক বিমান চলাচলের সাইবার নিরাপত্তা নির্দেশনা জারির উদ্যোগ নেওয়া হয়েছে।

সাইবার নিরাপত্তা নিরীক্ষার জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের সঙ্গে চুক্তি করা হয়েছে। দেশের বিমানবন্দরগুলোকে গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো হিসেবেও ঘোষণা করা হয়েছে। এ ছাড়া জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার কাছ থেকে নিয়মিত নির্দেশনা নেওয়া হচ্ছে।

সভায় উড়োজাহাজ তল্লাশির প্রয়োজনীয়তা নির্ধারণে উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত তালিকা প্রণয়নের জন্য গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

সভায় বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা পরিবেশে হুমকি ও ঝুঁকি মূল্যায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কার্যকর ঝুঁকি মূল্যায়ন, যথাযথ তথ্য বিনিময় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম আসন্ন আন্তর্জাতিক নিরাপত্তা নিরীক্ষা সফলভাবে মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাপনী বক্তব্যে বেবিচক চেয়ারম্যান বলেন, সভায় নেওয়া সিদ্ধান্ত ও সুপারিশ যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থার আন্তরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সময়োপযোগী তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দেশের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তাব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করা সম্ভব হবে।

সক্রিয় অংশগ্রহণ ও গঠনমূলক মতামতের জন্য সদস্যদের ধন্যবাদ জানিয়ে ক্যাট্রাকের দ্বিতীয় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ক্যাট্রাকের পরবর্তী সভা ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com