প্রকাশ : ২১ অগাস্ট ২০২৬ | ২:১৫ এএম
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৯৯ দশমিক ৬ গ্রাম স্বর্ণালংকারসহ সাথী (২৯) নামে এক নারীকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৯টার পর বিমানবন্দরের আগমনী ১ নম্বর ক্যানোপী সংলগ্ন এপিবিএন কার্যালয়ের সামনের খোলা স্থান থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক সাথী পল্লবী, মিরপুরের ২৫ নম্বর বাসা, ১৯ নম্বর রোড, ব্লক-সি এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম ইলিয়াছ হোসেন।
তার কাছ থেকে উদ্ধার করা ১৯৯ দশমিক ৬ গ্রাম স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৩১ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা।
এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ৩৪, তারিখ ২০ আগস্ট ২০২৬। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মামলাটি রুজু করা হয়।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত