, , ,

শিরোনাম
কম্বোডিয়ায় ৫ হাজার ডলারে বিক্রি দুই তরুণ, মানবপাচার মামলায় গ্রেপ্তার ২ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপান সফরে বিমানমন্ত্রী ২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে পর্যটন মেলা লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি, ৪১ জন অসুস্থ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা রূপপুরের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রুশ কার্গো বিমান সিডনিতে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট ঢাকায় আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল ভিয়েতনাম এয়ারলাইন্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ অগাস্ট ২০২৬ | ১:৫৬ এএম

অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল ভিয়েতনাম এয়ারলাইন্স

জার্মানির মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পর কারিগরি সতর্কতা দেখা দেওয়ায় ভিয়েতনাম এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমানবন্দরে ফিরে আসে। এতে থাকা ২৭১ যাত্রী ও ১৬ ক্রু সদস্য সবাই নিরাপদে আছেন। কেউ আহত হননি।

১৫ আগস্ট স্থানীয় সময় দুপুর ১টা ৫৭ মিনিটে মিউনিখ থেকে হ্যানয়ের উদ্দেশে উড্ডয়ন করে ফ্লাইট ভিএন৩৪। উড্ডয়নের পরপরই বিমানের লেজ রানওয়েতে ঘষা লাগা এবং টায়ারের চাপসংক্রান্ত সতর্কতা দেখা দেয়।

বিষয়টি বুঝতে পেরে ফ্লাইট ক্রু এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান এবং যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিমানটি মিউনিখ বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। অবতরণের পর যাত্রীদের নিরাপদে টার্মিনালে নেওয়া হয় এবং বিমানটিকে কারিগরি পরিদর্শনের জন্য নির্দিষ্ট স্থানে রাখা হয়।

ঘটনার পর যাত্রীদের বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করে ভিয়েতনাম এয়ারলাইন্স। ১৬ আগস্ট বিকেলের মধ্যে সব যাত্রীকে বিকল্প ফ্লাইটে ভিয়েতনাম বা অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়। অপেক্ষারত যাত্রীদের জন্য বাসস্থান, খাবার ও পরিবহনের ব্যবস্থাও করা হয়।

এদিকে ঘটনার কারণ অনুসন্ধানে জার্মানির সংশ্লিষ্ট বিমান দুর্ঘটনা তদন্ত কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ভিয়েতনামের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও তদন্তে সহযোগিতা করছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে বিমানে থাকা সবাই নিরাপদে থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com