, , ,

শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

শাহ আমানত বিমানবন্দর নিয়ে অর্থমন্ত্রীর কাছে ৫ সুপারিশ চিটাগাং চেম্বারের

প্রকাশ : ১৬ অগাস্ট ২০২৬ | ২:০৪ পিএম

শাহ আমানত বিমানবন্দর নিয়ে অর্থমন্ত্রীর কাছে ৫ সুপারিশ চিটাগাং চেম্বারের

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতার পূর্ণ ব্যবহার ও এটিকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে পাঁচটি সুপারিশ করেছে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

শনিবার পাঠানো চিঠিতে বিমানবন্দরটি ২৪ ঘণ্টা চালু, আন্তর্জাতিক রুটে ৪০ শতাংশ প্রণোদনামূলক ট্যারিফ, দীর্ঘপাল্লার ফ্লাইটে যাত্রী ওঠানামার সুবিধা, ট্রানজিট ও রিফুয়েলিং ব্যবস্থা এবং বিমানবন্দরসংলগ্ন এলাকায় কার্গো ভিলেজ ও আইসিডি স্থাপনের প্রস্তাব দেওয়া হয়।

চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানীর পাশাপাশি আঞ্চলিক বিনিয়োগ ও লজিস্টিকসের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে।

চেম্বারের পাঁচ সুপারিশ হলো—

১. শাহ আমানত বিমানবন্দর ২৪ ঘণ্টা পরিচালনা।
২. আন্তর্জাতিক রুটে ৪০ শতাংশ প্রণোদনামূলক ট্যারিফ।
৩. দীর্ঘপাল্লার ফ্লাইটে বিরতির সময় যাত্রী ওঠানো-নামানোর সুবিধা।
৪. ট্রানজিট ও রিফুয়েলিং সুবিধা চালু।
৫. সরকারি-বেসরকারি অংশীদারত্বে কার্গো ভিলেজ ও আইসিডি স্থাপন।

চেম্বারের দাবি, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নতুন আন্তর্জাতিক রুট ও ট্রানজিট যাত্রী আকর্ষণের পাশাপাশি ঢাকাকেন্দ্রিক বিমান চলাচলের ওপর চাপও কমবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com