, , ,

শিরোনাম
কম্বোডিয়ায় ৫ হাজার ডলারে বিক্রি দুই তরুণ, মানবপাচার মামলায় গ্রেপ্তার ২ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপান সফরে বিমানমন্ত্রী ২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে পর্যটন মেলা লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি, ৪১ জন অসুস্থ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা রূপপুরের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রুশ কার্গো বিমান সিডনিতে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট ঢাকায় আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

কাঠমান্ডুতে বিমানের উড়োজাহাজে ত্রুটি, আটকা ১২৭ যাত্রী

প্রকাশ : ১৭ অগাস্ট ২০২৬ | ১:৪০ এএম

কাঠমান্ডুতে বিমানের উড়োজাহাজে ত্রুটি, আটকা ১২৭ যাত্রী

নেপালের কাঠমান্ডু থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে উড্ডয়নের আগে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ১২৭ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বিজি৩৭২ ফ্লাইটটির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। যাত্রী নিয়ে টার্মিনাল ছাড়ার পর রানওয়ের দিকে যাওয়ার সময় ত্রুটি ধরা পড়লে উড়োজাহাজটি আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয়। পরে যাত্রীদের নামিয়ে অপেক্ষায় রাখা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডু কার্যালয় জানিয়েছে, ত্রুটি মেরামতে কত সময় লাগবে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ব্যবসায়িক শ্রেণির যাত্রীদের লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে এবং অন্যদেরও প্রয়োজনীয় সুবিধা দেওয়া হচ্ছে।

যাত্রীদের দ্রুত ঢাকায় ফিরিয়ে নিতে কাঠমান্ডুতে বিমানের একটি বড় উড়োজাহাজ পাঠানোর প্রস্তুতি চলছে। এতে প্রথম ফ্লাইটের সব যাত্রীকে একসঙ্গে ঢাকায় আনার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com