, , ,

শিরোনাম
বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৪

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৯ অগাস্ট ২০২৬ | ৪:৫১ পিএম

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৪

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন কলম্বিয়ান নারী রয়েছেন।

শনিবার (৮ আগস্ট) রিওর বিখ্যাত তিজুকা ন্যাশনাল পার্কের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। ঘন জঙ্গল ও পাহাড়ে ঘেরা এই এলাকা রিওর অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র।

দুর্ঘটনার পর রিও ডি জেনেইরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে শহরে হেলিকপ্টার পর্যটন ফ্লাইটের নিরাপত্তা ও তদারকি আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন। নতুন নিরাপত্তাব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত এসব ফ্লাইট এক বা দুই সপ্তাহ বন্ধ রাখার প্রস্তাবও দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মেয়র বলেন, দুর্ঘটনার বিষয়ে ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শহরে চলাচলকারী হেলিকপ্টারগুলোর ওপর নজরদারি বাড়ানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে রিও সিটি কর্তৃপক্ষ।

দুর্ঘটনাটি তিজুকা ন্যাশনাল পার্কের ভিস্তা চিনেজা এলাকার কাছে ঘটে। স্থানটি পর্যটকদের কাছে জনপ্রিয় এবং এখান থেকে রিও শহরের বিভিন্ন দর্শনীয় স্থানের মনোরম দৃশ্য দেখা যায়।

রিও ডি জেনেইরোয় নিযুক্ত কলম্বিয়ার কনসাল জেনারেল দিয়ানা পায়েজ জানিয়েছেন, নিহত তিন নারী একই পরিবারের সদস্য। পরিবারের একজনের জন্মদিন উদযাপন করতে তারা রিওতে বেড়াতে এসেছিলেন।

পরিবারের ছয় সদস্য দুই দলে ভাগ হয়ে হেলিকপ্টারে ওঠেন। কারণ, উড়োজাহাজটিতে একসঙ্গে তিনজনের বেশি যাত্রী নেওয়ার সুযোগ ছিল না। দুর্ঘটনায় ওই পরিবারের দাদি, খালা ও এক কাজিন নিহত হয়েছেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com