নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ অগাস্ট ২০২৬ | ২:৫৬ এএম
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের যাত্রীদের অপেক্ষা ও বিশ্রামের জন্য ব্যবহৃত বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে এ আগুন লাগে।
আগুন লাগার পর লাউঞ্জসহ আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত