, , ,

শিরোনাম
কম্বোডিয়ায় ৫ হাজার ডলারে বিক্রি দুই তরুণ, মানবপাচার মামলায় গ্রেপ্তার ২ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপান সফরে বিমানমন্ত্রী ২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে পর্যটন মেলা লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি, ৪১ জন অসুস্থ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা রূপপুরের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রুশ কার্গো বিমান সিডনিতে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট ঢাকায় আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে ১.৪৮২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

শাহজালাল বিমানবন্দরে ফিরলেন যুক্তরাষ্ট্র ফেরত ২৩ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ | ৭:০৬ এএম

শাহজালাল বিমানবন্দরে ফিরলেন যুক্তরাষ্ট্র ফেরত ২৩ বাংলাদেশি

অবৈধ অভিবাসনের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির সহায়তায় তাদের জরুরি পরামর্শ, মানসিক সহায়তা এবং নিজ নিজ জেলায় ফেরার জন্য পরিবহন সহায়তা দেওয়া হয়।

ব্র্যাকের তথ্যমতে, ফেরত আসাদের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এছাড়া সিলেট, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর ও ঢাকার বাসিন্দারাও রয়েছেন।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, অধিকাংশ ব্যক্তি দক্ষিণ ও মধ্য আমেরিকার ঝুঁকিপূর্ণ রুট ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। এ জন্য প্রত্যেকের ৫০ থেকে ৬৫ লাখ টাকা পর্যন্ত ব্যয় হয়। কিন্তু বৈধ অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় শেষ পর্যন্ত তাদের দেশে ফিরতে হয়েছে।

জানা গেছে, ২৩ জনের মধ্যে ২০ জন প্রথমে ব্রাজিলে গিয়ে পরে দালালচক্রের সহায়তায় বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস ও গুয়াতেমালা হয়ে মেক্সিকো সীমান্ত পেরিয়ে অনিয়মিতভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। দীর্ঘ এ যাত্রায় তাদের অন্তত ১৩ থেকে ১৫টি দেশ অতিক্রম করতে হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হয়েছে। আশ্রয়ের আবেদন বাতিল হওয়া বা বৈধ কাগজপত্র না থাকা ব্যক্তিদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।

ব্র্যাকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ৩৬৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সংস্থাটি দালালচক্রের প্রলোভনে না পড়ে বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com