, , ,

শিরোনাম
ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার

আমিরাতে ৫ হাজার নয়, ৬২৬ জনের ভিসা অটো ক্যান্সেল; সমাধানে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ | ১:৫৯ পিএম

আমিরাতে ৫ হাজার নয়, ৬২৬ জনের ভিসা অটো ক্যান্সেল; সমাধানে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে—এমন খবর সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা স্বয়ংক্রিয়ভাবে (অটো ক্যান্সেল) বাতিল হয়েছে। তবে এ সংখ্যা শুধু বাংলাদেশিদের নয়; পাকিস্তান, মিসর, ফিলিপাইন, নেপালসহ বিভিন্ন দেশের নাগরিকও এর অন্তর্ভুক্ত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ভিসা বাতিল হওয়া ৬২৬ জনের মধ্যে ৪১৭ জনের তথ্য ইতোমধ্যে ভিসা নবায়নের অনুরোধসহ সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। বাকি ব্যক্তিদের তথ্যও পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, সংশ্লিষ্ট কর্মীরা যেসব প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, সেসব নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গেও বাংলাদেশ দূতাবাস যোগাযোগ করছে। যদি চাকরিচ্যুত হওয়ার কারণে কারও ভিসা বাতিল হয়ে থাকে, তাহলে নিয়োগকর্তার দায়বদ্ধতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, আবুধাবি ও দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা ইতোমধ্যে আমিরাত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছেন। আগামী সপ্তাহে এ বিষয়ে আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধান পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিদেশে কর্মরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, আইন লঙ্ঘন করলে স্বাগতিক দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো ক্ষেত্রে আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকা প্রয়োজন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ভুয়া কাগজপত্র ব্যবহার করে বিদেশে যাওয়ার প্রবণতা শুধু সংশ্লিষ্ট ব্যক্তিকেই ঝুঁকিতে ফেলে না, বরং বাংলাদেশের শ্রমবাজারের সুনামও ক্ষতিগ্রস্ত করে। এ ধরনের অনিয়ম রোধে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। প্রয়োজন হলে আইন আরও কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com