, , ,

শিরোনাম
বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা

জাপানে শক্তিশালী ভূমিকম্প, ট্রেন ও বিমান চলাচল স্থগিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ | ৫:৩৮ পিএম

জাপানে শক্তিশালী ভূমিকম্প, ট্রেন ও বিমান চলাচল স্থগিত

জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পর নিরাপত্তার কারণে বুলেট ট্রেনসহ স্থানীয় ট্রেন চলাচল এবং বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চলছে।

স্থানীয় সময় মঙ্গলবার আঘাত হানা ভূমিকম্পের পর কুমামোতোর একটি বড় শপিং মলে বিস্ফোরণ ও আংশিক ধসের ঘটনা ঘটে। প্রায় ২০০টি দোকানসমৃদ্ধ ওই ভবনে অন্তত ২০ থেকে ৩০ জন কর্মী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনে বিস্ফোরণের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

ভূমিকম্পের পর কিউশুর শিনকানসেন বুলেট ট্রেনসহ অন্যান্য স্থানীয় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে আসো কুমামোতো বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি কারখানার চিমনি ধসে একাধিক কর্মী নিখোঁজ হয়েছেন। বিভিন্ন এলাকায় সড়কে ফাটল ও বিচ্ছিন্নতার ঘটনা ঘটেছে। কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, প্রায় ৪৮ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন। দুটি হাসপাতালে শতাধিক আহতকে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষয়ক্ষতির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন। তিনি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং প্রায় তিন লাখ মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকাজে সেনাবাহিনীর শত শত সদস্য মোতায়েন করা হয়েছে।

ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হলেও পরিস্থিতি পর্যালোচনা শেষে তা প্রত্যাহার করা হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালে একই কুমামোতো অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ২৭৫ জনের মৃত্যু হয়েছিল।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com