, , ,

শিরোনাম
বিমানবন্দরে হারানো পাসপোর্ট-স্বর্ণসহ ব্যাগ ফেরাল আনসার ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের সুযোগ অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, জরিমানা ৫০ হাজার হজ ২০২৭ : অনুমতি পেল ৭০২ এজেন্সি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্টেক অ্যান্ড এস্কেপ, র‍্যাফেল জিতলেই কক্সবাজার ভ্রমণ নয়াদিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ মাদক চোরাচালান ঠেকাতে বিমানবন্দর-টার্মিনালে বসছে স্ক্যানার ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা

আইএটিএর প্রথম নারী মহাপরিচালক হলেন সাদিয়া জাহিদি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | ২:৪৮ এএম

আইএটিএর প্রথম নারী মহাপরিচালক হলেন সাদিয়া জাহিদি

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) নতুন মহাপরিচালক হিসেবে সাদিয়া জাহিদিকে নিয়োগ দিয়েছে। আগামী ১ নভেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করবেন। আইএটিএর ৮০ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী, যিনি সংস্থাটির সর্বোচ্চ নির্বাহী পদে অধিষ্ঠিত হচ্ছেন।

আইএটিএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমান মহাপরিচালক উইলি ওয়ালশ আগামী ৩১ জুলাই দায়িত্ব ছাড়বেন। এরপর অন্তর্বর্তীকালীন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন আইএটিএর প্রধান অর্থ কর্মকর্তা ও করপোরেট সার্ভিসেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্যান্ড্রিন লে বোর্ন।

বর্তমানে সাদিয়া জাহিদি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি সংস্থাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

আইএটিএর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ল্যাটাম এয়ারলাইন্স গ্রুপের প্রধান নির্বাহী রবার্তো আলভো বলেন, প্রযুক্তি ও ভূরাজনৈতিক পরিবর্তনের এই সময়ে সাদিয়া জাহিদির অভিজ্ঞতা বৈশ্বিক বিমান শিল্পের পক্ষে আইএটিএর ভূমিকা আরও শক্তিশালী করবে।

তিনি বিদায়ী মহাপরিচালক উইলি ওয়ালশের নেতৃত্বেরও প্রশংসা করেন। আলভোর ভাষ্য, কোভিড-১৯ মহামারির সংকট কাটিয়ে আইএটিএকে আরও শক্তিশালী ও বৃহত্তর সদস্যভিত্তিক সংগঠনে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ওয়ালশ।

নিয়োগের প্রতিক্রিয়ায় সাদিয়া জাহিদি বলেন, বৈশ্বিক বিমান পরিবহন খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময়ে আইএটিএর নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন। বাণিজ্য, পর্যটন, কর্মসংস্থান ও বিনিয়োগে বিমান চলাচল খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, সদস্য এয়ারলাইন্স, সরকার ও শিল্পসংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ করে খাতটির স্থিতিশীলতা, উদ্ভাবন এবং টেকসই প্রবৃদ্ধি এগিয়ে নিতে তিনি কাজ করবেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com