, , ,

শিরোনাম
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হচ্ছে ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ প্রদর্শনী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ | ৩:২১ পিএম

প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হচ্ছে ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ প্রদর্শনী

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় আগামী ২৩ থেকে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে তৃতীয় থাই গুরমে গালা। একই সময়ে হোটেলটিতে আয়োজন করা হবে ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ বাণিজ্য প্রদর্শনী।

সোমবার (২০ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশে রয়্যাল থাই দূতাবাসের কমার্শিয়াল উইংয়ের সহযোগিতায় আয়োজিত তিন দিনের এ উৎসবের খাবারের আয়োজন হবে হোটেলের ক্যাফে বাজার রেস্তোরাঁয়। আর বাণিজ্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে গ্র্যান্ড বলরুমে।

খাদ্য উৎসবে থাইল্যান্ডের চিয়াং মাই থেকে আসা খ্যাতনামা শেফ ক্রুংতানা নিমনু ঐতিহ্যবাহী থাই খাবার পরিবেশন করবেন। দর্শনার্থীরা বুফে লাঞ্চ, ব্রাঞ্চ ও ডিনারে বিভিন্ন থাই পদ উপভোগ করতে পারবেন।

এ ছাড়া উৎসবজুড়ে থাকবে থাই লোকনৃত্য, র‌্যাফেল ড্র, শিশুদের জন্য বিশেষ আয়োজন এবং ব্যাংকের বিশেষ অফারসহ বিভিন্ন আকর্ষণ। এর মধ্যে ‘ডাইন ফোর, পে ওয়ান’–এর মতো বিশেষ মূল্যছাড়ও থাকবে।

অন্যদিকে, ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ প্রদর্শনীতে থাইল্যান্ডের ৫৭টি প্রতিষ্ঠান এবং তাদের বাংলাদেশি অংশীদাররা অংশ নেবে। খাদ্য ও পানীয়, স্বাস্থ্যসেবা, প্রসাধনী, ফ্যাশন, নির্মাণসামগ্রী, শিশুপণ্যসহ বিভিন্ন খাতের পণ্য সেখানে প্রদর্শিত হবে।

প্রদর্শনীতে থাই রপ্তানিকারক এবং বাংলাদেশের আমদানিকারক ও পরিবেশকদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ জোরদারে বিজনেস ম্যাচমেকিং সেশনও আয়োজন করা হবে।

এ ছাড়া মুই থাই প্রদর্শনী, ফ্যাশন শো, সাংস্কৃতিক পরিবেশনা এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কার্যক্রমও থাকবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী ২৩ জুলাই দুপুর ১টায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের উপস্থিতিতে এর উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com